Raghuraj Singh: মসজিদ-মাদ্রাসা বন্ধের দাবি, মুসলিম সম্প্রদায়কে নিশানা রাজ্যের মন্ত্রীর

দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো: উত্তরপ্রদেশের (Uttarpradesh) মন্ত্রী রঘুরাজ সিং (Raghuraj Singh) সম্প্রতি এক বিতর্কিত মন্তব্যের মাধ্যমে মুসলিম সম্প্রদায়কে নিশানা করেছেন। তিনি মসজিদ ও মাদ্রাসাকে জঙ্গিদের উৎপত্তিস্থল হিসেবে উল্লেখ করে দাবি করেছেন, “সব জঙ্গি মসজিদ ও মাদ্রাসা থেকে এসেছে। তাই দুটোই বন্ধ করা উচিত।” তার বক্তব্যে আরও বলা হয়, একজন মুসলিম যত বেশি শিক্ষিত, সে তত বড় জঙ্গি।

আরও পড়ুন: WB Primary Teacher Recruitment: বুধবার থেকেই শুরু প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদন শুরু, ৮ বছর পর রাজ্যে ১৩,৪২১টি শূন্যপদে নিয়োগ!

মন্ত্রীর (Raghuraj Singh) এই মন্তব্যে তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়কেও সরাসরি নিশানা করেছেন এবং দাবি করেছেন, এটি জঙ্গিদের আস্তানা হতে পারে। তিনি বলেন, “ওসামা বিন লাদেনও বিটেক ও এমটেক পড়েছে। কিন্তু তার সন্ত্রাসী কার্যকলাপ বিশ্বে ভয় সৃষ্টি করেছে। একইভাবে দেশে সংখ্যালঘু প্রতিষ্ঠানগুলোও সন্ত্রাস ও অশুভ কার্যকলাপের উৎস হতে পারে।” রঘুরাজ সিং (Raghuraj Singh) আরও বলেন, “দেশে কোনও সংখ্যালঘু প্রতিষ্ঠান থাকা উচিত নয়। তারা যেমন পড়াশোনা করে, তেমনই নৃশংসতা, ধর্ষণ ও ব্যভিচারের সঙ্গে যুক্ত।”

মন্ত্রী দাবি করেছেন, মসজিদে তালা লাগানো উচিত এবং মাদ্রাসাগুলো সম্পূর্ণভাবে বন্ধ করা প্রয়োজন। তার মতে, এই প্রতিষ্ঠানগুলো হিন্দুদের দেশকে ক্ষতি করেছে। রঘুরাজ সিং এও উল্লেখ করেন যে দিল্লি বিস্ফোরণের পরে কোনও ধর্মীয় নেতা প্রতিবাদ করেননি, যা প্রমাণ করে যে তারা জঙ্গিদের সহযোগী।

তিনি আন্তর্জাতিক প্রসঙ্গও টেনে আনেন। নিউ ইয়র্কের (New York) নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে উদ্দেশ্য করে বলেন, “ধর্মান্তরিত হতে শুরু করেছেন। বড় বড় ব্যবসায়ীরা পালিয়ে যাচ্ছে, তাদের ওপর কর আরোপ করা হয়েছে।” মন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার সময়ে সন্ত্রাসবাদের প্রসার ঘটার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, “তারা নিজেরাই সন্ত্রাসবাদের সমর্থক। জম্মু ও কাশ্মীরের সাধারণ মানুষকে লুট করা হয়েছে, নিরক্ষরদের শোষণ করা হয়েছে।” এই মন্তব্যের মাধ্যমে রঘুরাজ সিং মুসলিম সম্প্রদায়, সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রাক্তন নেতাদের নিয়ে সরাসরি বিতর্ক সৃষ্টি করেছেন। তার বক্তব্য সামাজিক ও রাজনৈতিকভাবে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole