WB Primary Teacher Recruitment: বুধবার থেকেই শুরু প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদন শুরু, ৮ বছর পর রাজ্যে ১৩,৪২১টি শূন্যপদে নিয়োগ!

breakingnews রাজ্য

নিউজ পোল ব্যুরো: বুধবার থেকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ (WB Primary Teacher Recruitment) প্রক্রিয়া শুরু হতে চলেছে। সূত্রের খবর, মোট ১৩,৪২১টি শূন্যপদে নিয়োগের (WB Primary Teacher Recruitment) কাজ শুরু হচ্ছে। বুধবার থেকে চাকরিপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আপাতত পুরো বিস্তারিত নিয়োগ (WB Primary Teacher Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তবে সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার সন্ধ্যার মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি জারি করতে পারে। বিজ্ঞপ্তি প্রকাশের পরই আনুষ্ঠানিকভাবে আবেদন প্রক্রিয়া শুরু হবে।

আরও পড়ুন: Mamata Banerjee: SIR আবহে তৃণমূলের বড় সংহতি সমাবেশ, মমতা-অভিষেকের উপস্থিতি নিশ্চিত

প্রাথমিক স্তরে শিক্ষকদের নিয়োগ করা হবে, এ কথা আগেই জানানো হয়েছিল। গত ২৫ সেপ্টেম্বর ঘোষণা করা হয় যে টেট উত্তীর্ণদের মধ্যে থেকে মোট ১৩,৪২১টি শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে। কিন্তু ঘোষণা হওয়ার পর প্রায় দুই মাস কেটে গেলেও আবেদন গ্রহণ শুরু হয়নি। অবশেষে বুধবার, ১৯ নভেম্বর থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে বলে সূত্রে জানা গেছে।

তবে শূন্যপদের সংখ্যা নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাঁদের অভিযোগ, দীর্ঘ সময় পর নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও পদসংখ্যা অত্যন্ত কম রাখা হয়েছে। আন্দোলনকারীদের অন্যতম মুখ বিদেশ গাজি প্রশ্ন তুলেছেন, “প্রাথমিক শিক্ষকের জন্য মাত্র ১৩,৪২১টি শূন্যপদ নিয়ে পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো কেন? স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) চাইলে শূন্যপদ বাড়াতে পারে যদিও সরকারিভাবে কিছু জানায়নি। তাহলে প্রাইমারিতে একইভাবে শূন্যপদ বাড়ানো হচ্ছে না কেন? এই দ্বিমুখী অবস্থান কেন? প্রাথমিক ক্ষেত্রে তো এখনও ২,৩১৫টি শিক্ষকপদ শূন্য রয়েছে।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole