নিউজ পোল ব্যুরো: মঙ্গলবার সন্ধ্যায় আচমকা Global Internet Outage, Server Down Issue এবং Cloudflare Outage–এর জেরে একযোগে বিপর্যস্ত হয়ে পড়লেন বিশ্বের বহু নেট ব্যবহারকারী। সামাজিক মাধ্যমে লগ-ইন থেকে শুরু করে সাধারণ ওয়েবসাইট খুলতেও সমস্যায় পড়তে থাকেন তারা। ভারতেও এই বিভ্রাটের ব্যাপক প্রভাব পড়েছে বলে জানা যাচ্ছে। বিশেষ করে (X Platform / Twitter Login Issue) মঙ্গলবার কয়েক ঘণ্টা ধরে ব্যবহারকারীদের কার্যত বিপাকে ফেলে দেয়। সূত্র অনুযায়ী, হঠাৎ করেই সার্ভারের কর্মক্ষমতা কমে যাওয়ার ফলেই সমস্যা শুরু হয়। তবে ঠিক কী কারণে এই বিপর্যয়, তা নিয়ে এখনও পর্যন্ত সংস্থা X-এর তরফে কোনও সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি। বহু ব্যবহারকারী জানান, তারা নিজেদের অ্যাকাউন্টে নতুন পোস্ট দিতে পারেননি, কেউ লগ-ইন করতে পারেননি, আবার কারও ক্ষেত্রে অ্যাপ একেবারেই খুলছিল না। এমনকি ওয়েব ব্রাউজারে X খুলতে গেলেও ‘Error’ বার্তা দেখা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন : Thyroid Cancer : গলার গুটি, স্বর বদলাচ্ছে? অজান্তেই বাড়তে পারে থাইরয়েড ক্যানসারের ঝুঁকি
ইন্টারনেট বিভ্রাট পর্যবেক্ষক সংস্থা Down Detector জানাচ্ছে, মঙ্গলবার বিকেল ৫টা ১৫ মিনিট (IST) পর্যন্ত এক্স সংক্রান্ত মোট ১১,৫০০-র বেশি অভিযোগ তাদের প্ল্যাটফর্মে নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ৪৭ শতাংশ রিপোর্ট এসেছে ফিড লোডিং সমস্যাকে কেন্দ্র করে। ৩০ শতাংশ অভিযোগ ওয়েবসাইটে প্রবেশ করতে না পারা নিয়ে এবং ২৩ শতাংশ সার্ভারের সংযোগ সমস্যার জন্য দায়ী করা হয়েছে। ফলে প্রায় সব ধরনের ব্যবহারকারীই কোনও না কোনও ভাবে পরিষেবা পেতে ব্যর্থ হয়েছেন বলে রিপোর্টে উল্লেখ রয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
অন্যদিকে, ওয়েব পরিকাঠামো এবং সাইবার সুরক্ষার দায়িত্বে থাকা আন্তর্জাতিক সংস্থা Cloudflare-এর সার্ভারে বড় ধরনের বিভ্রাটের খবরও সামনে এসেছে। বহু জনপ্রিয় ওয়েবসাইটে একযোগে প্রবেশ করা যাচ্ছে না, যার জন্য Cloudflare-এর নেটওয়ার্ক সমস্যা দায়ী হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। তবে এই সমস্যার কারণেই X পরিষেবা ব্যাহত হয়েছে কি না, তা নিয়ে নিশ্চিত কোনও তথ্য এখনও পাওয়া যায়নি। সংস্থার বক্তব্য, তারা ইতিমধ্যেই বিষয়টি তদন্ত করছে এবং সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে। এই ঘটনার জেরে শেয়ার বাজারেও প্রভাব পড়েছে। Cloudflare-এর শেয়ারের মূল্য অন্তত ৪.১ শতাংশ হ্রাস পেয়েছে বলে জানা গিয়েছে। বিশ্বজুড়ে প্রযুক্তি নির্ভর পরিষেবার ওপর যেভাবে নির্ভরশীলতা বাড়ছে, তাতে এমন সার্ভার বিভ্রাটের ঘটনা ব্যবহারকারীদের নিরাপত্তা ও অভিজ্ঞতা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।
