Child Hunger: ২৪০০ টাকায় বিকোচ্ছে ৫ টাকার পার্লে-জি! যুদ্ধবিধ্বস্ত গাজার হাড়হিম করা বাস্তবতা

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: শৈশব মানেই (Child Hunger) পার্লে-জি বিস্কুটের (Parle-g) গন্ধে মাখামাখি একটা স্মৃতি। মাত্র ৫ টাকায় মিলত খুশির ঝুড়ি! কিন্তু আজ, ভারত থেকে হাজার হাজার কিলোমিটার দূরে, যুদ্ধবিধ্বস্ত গাজায় সেই একই বিস্কুটের দাম দাঁড়িয়েছে চোখ কপালে তোলার মতো — প্রায় ২৪০০ টাকা!

আরও পড়ুন: India Warns Pakistan: “ভারতের ধৈর্যের সীমা রয়েছে, তা পরীক্ষা করার চেষ্টা করবেন না”,পাকিস্তানকে শশী থারুরের হুঁশিয়ারি

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা গিয়েছে, গাজার এক অসহায় বাবা তার ছোট্ট মেয়ের জন্য খাবারের খোঁজে বেরিয়ে কীভাবে ২৪ ইউরো (প্রায় ২৪০০ টাকা) দিয়ে একটি পার্লে-জি (Parle-g) প্যাকেট কিনেছেন। বিস্কুটটির আসল দাম যেখানে ১.৫ ইউরো, সেখানেই ১৬ গুণ দাম দিয়ে তা কিনতে বাধ্য হয়েছেন (Child Hunger) তিনি। ভিডিওতে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “অনেক কষ্ট করে অবশেষে রফিকের জন্য তার প্রিয় বিস্কুটের প্যাকেটটা জোগাড় করতে পারলাম।”

তবে শুধু বিস্কুট নয়, গাজায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম এখন যেন আকাশ ছুঁয়েছে।

চিনি (১ কেজি): ৪৯১৪ টাকা
রান্নার তেল (১ লিটার): ৪১৭৭ টাকা
আলু (১ কেজি): ১৯৬৫ টাকা
পেঁয়াজ (১ কেজি): ৪৪২৩ টাকা
কফি (১ কাপ): ১৮০০ টাকা

এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মূল কারণ যুদ্ধজনিত অবরোধ ও খাদ্য সরবরাহে প্রতিবন্ধকতা। রাষ্ট্রসংঘের একটি রিপোর্টে জানানো হয়েছে, গাজার প্রায় ২০ লক্ষ মানুষের মধ্যে অধিকাংশই চরম অপুষ্টিতে ভুগছেন। ত্রাণ না পৌঁছলে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে প্রায় ১৪ হাজার শিশু মৃত্যুর (Child Hunger) ঝুঁকিতে রয়েছে বলে আশঙ্কা করা হয়েছে।

চাপের মুখে ইজরায়েল (Israeli) কিছু অঞ্চলে ত্রাণ পাঠানোর অনুমতি দিলেও উত্তর গাজায় এখনও নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। কারণ সেখানে গাজার বাসিন্দাদের উচ্ছেদের কাজ চলছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এই করুণ বাস্তবতা শুধু যুদ্ধের ভয়াবহতাই নয়, বিশ্ব বিবেককে নাড়িয়ে দেওয়ার মতো এক অসহায় মানবতার চিত্র। যেখানে এক প্যাকেট বিস্কুট হয়ে দাঁড়ায় ‘প্রাণ বাঁচানোর সংগ্রাম’-এর প্রতীক।