নিউজ পোল ব্যুরো: জগন্নাথের রথের রশিতে টান করার সাথে সাথেই মা দুর্গার (Durga Puja 2025) আগমনের দিন গোনা শুরু করে দিয়েছে আপামোড় বঙ্গবাসী। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর আর ৯০ দিন বাকি রয়েছে। তার আগে এই উৎসবের অন্যতম আকর্ষণ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গোৎসবের সূচনা হয়ে গেল রবিবার খুঁটিপুজোর মধ্যে দিয়ে। দুর্গোৎসবের অন্যতম আকর্ষণ থাকে এই ক্লাবের পূজো। ৫৩ বছরের ঐতিহ্যে পা দিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজা (Shreebhumi Durga Puja 2025)। আর সেই পথচলার সূচনা হলো এক রাজকীয় খুঁটি পুজোর মাধ্যমে। রবিবার সকাল থেকেই শ্রীভূমি চত্বরে (Shreebhumi Durga Puja 2025) মানুষের ঢল, যেন শুরুতেই মহালয়ার আবেশ! খুঁটি পূজার মাধ্যমে রবিবার জমকালো আয়োজনে উদ্বোধন করলেন রাজ্যের দমকল ও বিপর্যয় ব্যবস্থাপনা মন্ত্রী তথা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের (Shreebhumi Sporting Club) প্রধান কর্ণধার সুজিত বসু। এই খুঁটি পুজো উপলক্ষ্যে ভোর থেকেই মানুষের উপচে পড়া ভিড় শ্রীভূমি চত্বরে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধান নগরের পুলিশ কমিশনার (Bidhannagar) মুকেশ কুমার, বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী, টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা ও প্রখ্যাত সংগীতশিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়। রাজনীতি, প্রশাসন এবং বিনোদন জগতের এই মিলনমেলায় শ্রীভূমির খুঁটি পুজো (Shreebhumi Durga Puja 2025) পরিণত হয় এক উৎসবমুখর প্রেক্ষাপটে। এবার শ্রীভূমির মূল আকর্ষণ— বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দিরের আদলে তৈরি মণ্ডপ। থিম: নিউ জার্সির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির (Swaminarayan Temple)। এক নজরে মনে হবে যেন আপনি আমেরিকায় (America) পা রেখেছেন! অক্ষরধাম মন্দির শুধুই এক স্থাপত্য নয়, এটি আধ্যাত্মিকতা, শান্তি ও ভক্তির প্রতীক। সেই ভাবনাকেই কলকাতার মাটিতে নিয়ে আসছে শ্রীভূমি।

স্বামীনারায়ণ অক্ষরধাম একটি বিস্তৃত হিন্দু মন্দির কমপ্লেক্স, যা গঠিত হয়েছে স্বামীনারায়ণ সম্প্রদায়ের আধ্যাত্মিক আদর্শকে কেন্দ্র করে। এই মন্দিরের অসাধারণ নকশা ও সূক্ষ্ম কারুকার্যকে এবার দর্শনার্থীরা দেখতে পাবেন দুর্গা পূজার মণ্ডপে। ২০২৫ সালের দুর্গাপূজার শুরুতেই শ্রীভূমির এই থিম নিঃসন্দেহে দর্শনার্থীদের কাছে অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠবে। কলকাতা আবার দেখাবে কীভাবে ধর্মীয় ভাবনাকে শিল্প ও সংস্কৃতির মাধ্যমে জাগিয়ে তোলা যায়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
