Mahadev’s favorite leaf:বেলপাতা কেন প্রিয় মহাদেবের?জানুন পৌরাণিক কারণ ও আধ্যাত্মিক তাৎপর্য!

অফবিট

নিউজ পোল ব্যুরো:শিবপূজো মানেই প্রথমেই মনে পড়ে জল, ধুপি, আর তার সাথে একান্ত অপরিহার্য বেলপাতা (Mahadev’s favorite leaf)! হাজার ফুলের ভিড়েও একটি মাত্র ত্রিফলক বেলপাতা মহাদেবের পুজো সম্পূর্ণ করে। কিন্তু কেনো এত প্রিয় এই বেলপাতা? কেনোই বা শিবপুজোতে এর অনুপস্থিতি পুজোর অসম্পূর্ণতা ডেকে আনে? এর পেছনে রয়েছে গভীর পৌরাণিক তাৎপর্য ও আধ্যাত্মিক ব্যাখ্যা।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/07/06/priyanka-sarkar-fitness-tips-lifestyle/?fbclid=IwY2xjawLW4ZtleHRuA2FlbQIxMQABHoTYwyhyGv6BtruZxKvQ2MnjVYuf6nMArJBajepGJk4tDMGs38Pwhuvuw_rl_aem_SUrCU3oJ0PISoS3zqYYSIw

পুরাণ মতে, বেলপাতার তিনটি পাতাই একত্রে থাকে—যা ত্রিগুণ (সত্ত্ব, রজঃ, তম), ত্রিলোক (স্বর্গ, মর্ত্য, পাতাল), ও ত্রিদেব (ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর)-এর প্রতীক। এই তিনটি একত্রে অর্পণ মানেই নিজের সমস্ত সত্ত্ব ও সৃষ্টির উপাদানগুলিকে মহাদেবের চরণে সমর্পণ করা।

শিবলিঙ্গের আরাধনায় বেলপাতার (Mahadev’s favorite leaf) আরেকটি গভীর তাৎপর্য হলো তার শীতলতাদায়ক গুণ। শিব নিজে তেজস্বী, অগ্নিস্বরূপ। তাই তাঁকে জল ও বেলপাতা দিয়ে শীতল রাখা হয়। বেলপাতা শুধু ভক্তির প্রতীকই নয়, তা মহাদেবকে প্রশমিত করতেও সাহায্য করে।

এক পৌরাণিক কাহিনিতে বলা হয়, দেবী পার্বতীর শরীর থেকে পড়া স্বেদবিন্দু থেকে বেলগাছের জন্ম। দেবী নিজে এই বৃক্ষে আত্মরূপ স্থাপন করেন—শিকড়ে গিরিজা, ফলে কাত্যায়নী, ও ফুলে দুর্গা রূপে অবস্থান নেন। তিনি ঘোষণা করেন, এই বৃক্ষের পাতা ও ফুল মহাদেবকে সবচেয়ে প্রিয় এবং এর দ্বারা পূজা করলে শিব তুষ্ট হন।

আরও একটি বিস্ময়কর কাহিনিতে জানা যায়, একবার দেবী লক্ষ্মী শিবপূজার সময় দুই পদ্মফুল না পেয়ে নিজের দুটি স্তন কেটে নিবেদন করেন। তাতে প্রসন্ন হয়ে মহাদেব আশীর্বাদ দেন, তাঁর সেই অঙ্গ থেকে জন্ম নেবে পবিত্র বেলফল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

শিবরাত্রির উপাখ্যানেও বেলপাতার মাহাত্ম্য আছে। এক ব্যাধ অনাহারে একটি গাছের নিচে রাত কাটাতে গিয়ে, অনিচ্ছাকৃতভাবে বেলপাতা ফেলে দেয় শিবলিঙ্গের উপর, চোখের জলের সাথে। সেই নিষ্কলুষ নিষ্ঠায় তুষ্ট হয়ে মহাদেব ব্যাধকে পরম শান্তি দেন।

এই ভাবেই যুগে যুগে, নানা আধ্যাত্মিক ও পৌরাণিক ঘটনার মধ্য দিয়ে বেলপাতা হয়ে উঠেছে শিবভক্তির অবিচ্ছেদ্য অঙ্গ। শুধু একটি পাতা, কিন্তু তাতে থাকে ভক্তি, বিশ্বাস আর আত্মসমর্পণের গভীরতা—যা মহাদেবের আশীর্বাদ পাওয়ার চাবিকাঠি।