Jyoti Malhotra: পাক চর কাণ্ডে কেরল পর্যটন বিপাকে! ইউটিউব প্রোমোশনের আড়ালে গুপ্তচরবৃত্তির ছায়া?

দেশ

নিউজ পোল ব্যুরো: কেরল সরকারের পর্যটন প্রোমোশনে যোগ দেওয়া ইউটিউবারদের (Youtuber) তালিকায় নাম ছিল এক চমকপ্রদ ব্যক্তিত্বের ! যাকে পরে পাক চর বলে সন্দেহে গ্রেফতার করা হয়! সুন্দরী ইউটিউবার জ্যোতি মালহোত্রা (Jyoti Malhotra), যিনি ভারতীয় নাগরিক সেজে নানা পর্যটন ভিডিও বানাতেন, সেই একই ব্যক্তি আজ গুপ্তচরের অভিযোগে জেলে। আর এই তথ্য সামনে আসতেই কেরল সরকারকে তোপ দেগেছে কংগ্রেস (Congress) ও বিজেপি (BJP)। বাম সরকারের ‘উদাসীনতা’ নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন।

আরও পড়ুন: PM Modi: গ্লোবাল সাউথকে বাদ দিয়ে বিশ্ব এগোতে পারে না, ব্রিকস মঞ্চে সওয়াল মোদীর

তথ্যের অধিকার আইনের (RTI) মাধ্যমে জানা গিয়েছে, কেরল (Kerala) সরকার তাদের পর্যটন বিভাগের ব্র্যান্ড প্রোমোশনের জন্য ৪১ জন ইউটিউবারকে আমন্ত্রণ জানিয়েছিল, যাতে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে কেরলের সৌন্দর্য তুলে ধরা যায়। আমন্ত্রিতদের মধ্যে ছিলেন জ্যোতিও (Jyoti Malhotra)। সরকারের খরচে থাকা-খাওয়া, যাতায়াত—সব ব্যবস্থাই ছিল দফতরের তরফে। জ্যোতি ঘুরে বেড়িয়েছিলেন কোচি, কান্নুর, কোঝিকোড়, তিরুঅনন্তপুরমসহ একাধিক জায়গায়। তার তোলা ভিডিওগুলি ছড়িয়ে পড়েছিল ইউটিউবে, আন্তর্জাতিক দর্শকের নজরে এসেছিল কেরল। কিন্তু বর্তমানে জ্যোতির (Jyoti Malhotra) বিরুদ্ধে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠে আসায় এই ‘পর্যটন উদ্যোগ’ এখন সরকারের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বিজেপি মুখপাত্র শেহজাদ পুনওয়ালা সোশ্যাল মিডিয়ায় সরাসরি অভিযোগ করেছেন, বাম সরকার এক পাকিস্তানি চরকে আমন্ত্রণ জানিয়ে রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে চরম উদাসীনতার পরিচয় দিয়েছে।

যদিও কেরলের পর্যটন মন্ত্রী পিএ মহম্মদ রিয়াজ পাল্টা দাবি করেছেন, “আমরা যখন জ্যোতি-সহ ৪১ জন ইউটিউবারকে ডেকেছিলাম, তখন তার বিরুদ্ধে কোনও অভিযোগ ছিল না। সরকার আগে জানলে, কখনওই এমন সিদ্ধান্ত নিত না।” তবে এখন প্রশ্ন উঠছে সরকারি যাচাই-বাছাই কতটা কার্যকর? কে সেই পর্দার আড়ালের ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’? আর কতটা নিরাপদ পর্যটনের নামে এমন বিপজ্জনক আমন্ত্রণ? কেরলের পর্যটন অভিযান যে এই মুহূর্তে গভীর বিতর্কের কেন্দ্রে, তা আর বলার অপেক্ষা রাখে না।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT