Dilip Ghosh : শমীকের সঙ্গে সাক্ষাৎ-এর পরেই কেন্দ্রীয় নেতৃত্বের ডাকে আজ দিল্লি যাচ্ছেন দিলীপ, কোন খেলা চলছে বঙ্গ রাজনীতিতে?

breakingnews কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: মঙ্গলে বিজেপির (BJP) নবনির্বাচিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ-এর পরেই দিল্লি থেকে ডাক পেলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেই ডাকে সাড়া দিয়ে আজই দিল্লি যাচ্ছেন দিলীপ ঘোষ। মঙ্গলবার শমীকের সঙ্গে সাক্ষাৎ-এর পরেই চেনা মেজাজে ধরা দেন দিলীপ। তৃণমূলে যোগদানের জল্পনা উড়িয়ে জানান, ‘বিজেপিতেই আছি, বিজেপিতেই কাজ করছি। আমি সবসময়ই সক্রিয়।’ কিন্তু সত্যিই কি শমীক সাক্ষাৎ-এ দিলীপ ঘোষের অভিমান গলে জল হয়ে গিয়েছে? নাকি এর পিছনে আরও বড় কোনও অঙ্ক রয়েছে যার ফল সামনে আসবে ২১ জুলাই তৃণমূলের শহিদ সমাবেশে। কেন্দ্রীয় নেতৃত্বের ডাক পাওয়ার পরেই এই চর্চা হচ্ছে বঙ্গ রাজনীতির আনাচে কানাচে।

মঙ্গলবার বিকেল ৪টের পর সল্টলেজে রাজ্য বিজেপির দফতরে দীর্ঘ এক বছর পর পা রাখেন বিজেপির দাবাং নেতা। বর্তমান রাজ্য সভাপতির সঙ্গে দেখা করেন প্রাক্তন রাজ্য সভাপতি। সেই সাক্ষাৎ শেষ করেই তিনি বলেন তাঁকে ঘিরে যাবতীয় জল্পনা নিয়ে বলেন, ‘মার্কেটে যার দাম থাকে, তাকে নিয়ে জল্পনা হয়’। দিলীপকে বলতে শোনা গেল, ‘আমি ১৯ সালে স্লোগান দিয়েছিলাম, ১৯-এ হাফ, একুশে সাফ। ১৯-এ হাফ করেছিলাম। ২১-এ বেঁচে গিয়েছে, সাফ হয়নি, ২৬-এ সাফ।’ দিলীপ ঘোষের এই সমস্ত মন্তব্যের পরেও কি কিছু কিন্তু রয়ে গিয়েছে? এতদিন তাঁকে বাদ দিয়েই যেখানে রাজ্যে প্রধানমন্ত্রী মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর সভা হয়েছে সেখানে এক বেলায় ঠিক কি এমন হল যে কেন্দ্রীয় নেতৃত্ব ডেকে পাঠাল। এটাই এখন কোটি টাকার প্রশ্ন।

আরও পড়ুনঃ Himachal Pradesh : ৬৭ জনের প্রাণ বাঁচিয়ে একরত্তি সারমেয় রকি আরও একবার প্রমাণ করল ওরাই নিঃস্বার্থে মানুষকে ভালোবাসতে জানে

সূত্রের খবর বাংলায় বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশলের সঙ্গে তাঁর বৈঠক হতে পারে। তাহলে কি দিলীপ (Dilip Ghosh) রাজ্য বিজেপির সংগঠনের গুরুদায়িত্ব পেতে চলেছেন ? বিজেপিতে পুরানোদের গুরুত্ব বাড়বে, যেমনটা দায়িত্ব নিয়েই বলেছিলেন শমীক ভট্টাচার্য। এমনকি দিলীপ মঙ্গলের সভার পর বলেছেন, “যখন দলে এসেছিলাম তখন শমীকদা আমার সিনিয়র ছিলেন। নতুন-পুরনো সব কর্মীরা মিলেই দলকে এই জায়গায় এনেছে। লড়াই জারি থাকবে। শমীকদার নেতৃত্বেই নবান্নে পরিবর্তন আসবে।” সেই কথা মতই যদি দিলীপ ঘোষ নতুন করে বিজেপিতে সক্রিয় হন তাহলে কি চাপে পড়তে পারেন শুভেন্দু অধিকারী। কারণ এক দল হলেও দিলীপ-শুভেন্দুর দ্বৈরথ কারও অজানা নয়। সব মিলিয়ে দিলীপ ঘোষকে নিয়ে জল্পনা জারি রইলই।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT