Flood: জেনে নিন ৬টি বন্যা বিধ্বস্ত রাজ্যেকে ক্ষতিপূরণ হিসেবে কত কোটি অনুমোদন করল কেন্দ্র সরকার

দেশ

নিউজ পোল ব্যুরো: দেশে বর্ষা শুরুর পর থেকে উত্তরপূর্বের একাধিক রাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। টানা বৃষ্টির জেরে বন্যা (Flood), ভূমিধসের(Landslide) কারণে প্রাণহানি ও বহু সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষতির পরিমাণও মারাত্মক। র্ষাকালে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ছয়রাজ্যকে ক্ষতিপুরণ হিসেবে মোটা অঙ্কের টাকা বরাদ্দ করেছে। রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া তহবিলের (SDRF) আওতায় কেন্দ্রের অংশ হিসেবে এই অর্থ বরাদ্দ করা হয়েছে।

ছয়টি রাজ্যের জন্য ১,০৬৬ কোটি টাকারও বেশি সাহায্য অনুমোদন করেছে কেন্দ্রীয় সরকার। সরকারি তথ্য হিসেবে, উত্তরাখণ্ড সর্বোচ্চ ৪৫৫.৬০ কোটি টাকা পাবে। অসম পাবে ৩৭৫.৬০ কোটি টাকা এবং কেরালা ১৫৩.২০ কোটি টাকা পাবে। অন্যদিকে মণিপুর, মেঘালয় এবং মিজোরাম যথাক্রমে ২৯.২০ কোটি, ৩০.৪০ কোটি এবং ২২.৮০ কোটি টাকা পাবে বলেই জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগের সময় রাজ্যগুলিকে সাহায্য করার জন্য কেন্দ্র সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। একটি বিবৃতিতে বলা হয়েছে, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশনায়, সরকার সংকটের সময়ে সমস্ত রাজ্যের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে।” চলতি বছর এখন পর্যন্ত, কেন্দ্র ১৪টি রাজ্যে SDRF থেকে ৬,১৬৬ কোটি টাকা এবং জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া তহবিল (NDRF) থেকে ১২টি রাজ্যে ১,৯৮৮.৯১ কোটি টাকা বরাদ্দ করেছে। দুর্যোগ প্রশমন তহবিল থেকে অতিরিক্ত তহবিলও দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ Omar Abdullah : নবান্নে মমতা-ওমরের বৈঠক, বাংলা থেকে আরও বেশি পর্যটককে ভূস্বর্গ ভ্রমণের আহ্বান, ‘জম্মু-কাশ্মীরের পাশে রয়েছে বাংলা’, বললেন মুখ্যমন্ত্রী

আর্থিক সহায়তা ছাড়াও, সরকার উদ্ধার ও ত্রাণ কাজে NDRF দল, সেনা ইউনিট এবং বিমানবাহিনীর সহায়তা পাঠিয়ে দ্রুত সহায়তা প্রদান করেছে। বর্তমানে ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ১০০টিরও বেশি NDRF দল মোতায়েন রয়েছে। অপারেশন জল রাহাত-২ এর আওতায় উত্তর-পূর্বাঞ্চলের মানুষদের সহায়তা করার জন্য ভারতীয় সেনাবাহিনীও এগিয়ে এসেছে। এখন পর্যন্ত, আসাম, মণিপুর এবং নাগাল্যান্ডে ৪০টি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে এবং প্রায় ৩,৮২০ জনকে উদ্ধার করা হয়েছে। একাধিক রাজ্যে বিপদসীমার উপর দিয়ে বইছে জল। কেন্দ্র জানিয়েছে বন্যা (Flood) কবলিত এলাকায় খাদ্য ও সুরক্ষা প্রদানে সমস্ত রকম কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT