নিউজ পোল ব্যুরো: বৃহস্পতিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে পৃথিবীতে ফেরার কথা ছিল ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা ( Shubhanshu Shukla) সহ ৪ জনের। কিন্তু এখনই ফেরা হচ্ছে না তাঁদের। এমনটাই জানা গিয়েছে ইউরোপীয় স্পেস এজেন্সি (ESA ) সূত্রে। তবে নাসার পক্ষ থেকে এই সম্পর্কে সেইভাবে কিছু জানানো হয়নি। অর্থাৎ এখনই পৃথিবীতে ফিরছেন না শুভাংশুরা। ইউরোপীয় স্পেস এজেন্সির ঘোষণার পরেই এই চর্চা শুরু হয়েছে তাহলে কি সুনীতা উইলিয়ামসের মতো মহাকাশে আটকে গেলেন শুভাংশু শুক্লারা? কারণ সুনিতাদের মহাকাশে যাওয়ার ৮দিন পরে ফেরার কথা থাকলেও বেশ কিছু সমস্যার কারণে ৯ মাস পরে ফিরেন পৃথিবীতে।
ইউরোপীয় মহাকাশ সংস্থা (ESA) জানিয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) তে বর্তমানে থাকা Axiom-4 (Ax-4) মিশন ক্রুরা ১৪ জুলাইয়ের আগে পৃথিবীতে ফিরবেন না। AX-4 মিশনে রয়েছেন মিশন কমান্ডার পেগি হুইটসন, মিশন পাইলট গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা এবং মিশন বিশেষজ্ঞ স্লাওস উজনানস্কি-উইশনিউস্কি এবং টিবর কাপু রয়েছেন। জানা গিয়েছে তাঁরা নিম্ন কক্ষপথ পরীক্ষাগারে তাদের অবস্থান নির্ধারিত সময় ১৪ দিনেরও বেশি বাড়িয়েছেন। প্রত্যাবর্তনের তারিখ সম্পর্কে ইসরো থেকেও কোনও নিশ্চিত তারিখ পাওয়া যায়নি।
২৫ জুন স্পেসএক্স ড্রাগন মহাকাশযান ক্যাপসুল গ্রেস সহ ফ্যালকন রকেট মহাকাশে যাত্রা শুরু করে। ২৬ জুন ২৮ ঘন্টা পর আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছায়। যেহেতু মহাকাশচারীরা ২৭ জুন থেকে তাদের বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন তাই ১৪ দিন শেষ হবে ১০ জুলাই। ইউরোপীয় স্পেস এজেন্সি (ESA ) তাদের প্রত্যাবর্তনের জন্য ১৪ জুলাইকে সবচেয়ে প্রাথমিক তারিখ হিসেবে উল্লেখ করেছে ইউরোপীয় স্পেস এজেন্সি (ESA )। ISS-এ তাদের কাজ শুরু হওয়ার পর থেকে, Axiom Space জানিয়েছে যে ক্রু সদস্যরা উন্নত মানের বৈজ্ঞানিক গবেষণা করেছেন, নতুন প্রযুক্তি পরীক্ষা করেছেন এবং বিশ্বব্যাপী প্রচার প্রচেষ্টায় নিযুক্ত আছেন। মকাশচারীরা তাদের নিজ নিজ দেশ থেকে বৈজ্ঞানিক তদন্ত পরিচালনা করার পাশাপাশি, Ax-4 টিম ৩১টি দেশের প্রতিনিধিত্ব করে ৬০টি পরীক্ষায় নিযুক্ত রয়েছেন। শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla) সাতটি দেশীয়ভাবে পরিকল্পিত এবং উন্নত মাইক্রোগ্রাভিটি পরীক্ষা পরিচালনা করছেন এবং পাঁচটি পরীক্ষা ইসরো-নাসার সহযোগিতার অধীনে করছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
