Wimbledon 2025: একটা যুগের অবসান আর নতুন যুগের সূচনা? জোকোভিচের পরাজয় কি তাই ইঙ্গিত করছে?

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: উইম্বলডন (Wimbledon 2025) -এর ইতিহাসে আরও এক নতুন অধ্যায়। পুরুষদের সিঙ্গলস সেমিফাইনালে টেনিস বিশ্বে বড়সড় চমক। সার্বিয়ান কিংবদন্তি নোভাক জোকোভিচকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেলেন ইতালির তরুণ তারকা ইয়ানিক সিনার। এই জয়ের ফলে দ্বিতীয়বার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন সিনার, যেখানে তাঁর প্রতিপক্ষ হবেন বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের কার্লোস অলকারাজ।

আরও পড়ুন: Ahmedabad plane crash : বিমান দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট সামনে আনল AAIB, প্রকাশ্যে শেষ মুহূর্তে পাইলটদের ভয়ার্ত কথোপকথন

৩৮ বছর বয়সি জোকোভিচের কাছে এই ম্যাচ (Wimbledon 2025) ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। পিঠের চোট কাটিয়ে আবার কোর্টে ফিরে তিনি যে ফুরিয়ে যাননি তার প্রমাণ দিতে চাইছিলেন সার্বিয়ান তারকা। কিন্তু ২৩ বছর বয়সি সিনার তাঁর আগ্রাসী খেলা ও ধারাবাহিক ফর্মে সেই চেষ্টা ব্যর্থ করে দেন। ম্যাচের ফলাফল— ৬-৩, ৬-৩, ৬-৪। তিন সেটের দুর্দান্ত পারফরম্যান্সে সিনার জয় নিশ্চিত করেন দু’ঘণ্টার‌ও কম সময়ে।

ম্যাচের পর সিনার বলেন, “জোকোভিচের বিরুদ্ধে খেলা মানেই মানসিক ও শারীরিক ভাবে তৈরি থাকা। আজ আমার সার্ভ এবং রিটার্ন সত্যিই কার্যকর হয়েছে। আমি গর্বিত এই জয়ে।” উল্লেখ্য, ২০২৩ সালে অলকারাজের কাছে ফাইনালে হেরেছিলেন জোকোভিচ। এবার ফাইনালের আগে আবার তাঁকে ছিটকে দিয়ে নতুন যুগের দ্বৈরথের ইঙ্গিত দিয়ে গেলেন সিনার। অলকারাজও সেমিফাইনালে সহজেই হারিয়ে দেন টেলর ফ্রিৎজকে, ফলে রবিবারের ফাইনাল দেখতে চলেছে এক নতুন প্রজন্মের মহারণ— অলকারাজ বনাম সিনার। আর‌ও একবার ফরাসি ওপেনের পর।

বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে টেনিস দুনিয়ায় এই দুই তরুণই ভবিষ্যতের দিকদর্শন। অলকারাজ ইতিমধ্যেই পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। অন্যদিকে সিনার তিনটি। উইম্বলডনের (Wimbledon 2025) সবুজ ঘাসে কে হাসবে শেষ হাসি, এখন সেই প্রতীক্ষাতেই গোটা টেনিস দুনিয়া।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@thenewspole?si=6_1gisFvLnhGMWZ4

একটা যুগের অবসান আর নতুন যুগের সূচনা? জোকোভিচের পরাজয় কি তাই ইঙ্গিত করছে? উত্তর দেবে উইম্বলডন ২০২৫-এর ফাইনাল, যেখানে সিনার-অলকারাজ লড়াই হতে চলেছে আধুনিক টেনিসের ‘ক্লাসিক’ ম্যাচগুলির এক নতুন সংযোজন।