Kolkata HC: ২১ জুলাইতে সভা হোক, যান চলাচল বন্ধ নয়! হাইকোর্টের কড়া নির্দেশিকা

breakingnews কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: কলকাতার প্রাণকেন্দ্রে আর অচলাবস্থার ছবি দেখতে নারাজ হাইকোর্ট (Kolkata HC)। প্রতি বছর ২১ জুলাই শহরবাসীর দুর্ভোগ যেন নিয়মে দাঁড়িয়ে গেছে। অফিসযাত্রীদের ঘাম, রাস্তায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা গাড়ি, আর তীব্র যানজট। এই ছবির বদল চায় এবার বিচারব্যবস্থার। তাই এবছরের ২১ জুলাইয়ের (21 July) শহর যেন নিঃশব্দে স্থবির না হয়, সেই লক্ষ্যে কড়া বার্তা দিল কলকাতা হাইকোর্ট (Kolkata HC)।

আরও পড়ুন: Bangladesh: ইট-পাথরের বাইরেও ইতিহাস! সত্যজিৎ রায়ের ভিটে ঘিরে তোলপাড় দুই বাংলা

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Tirthankar Ghosh) স্পষ্ট নির্দেশ দিলেন, ২১ জুলাইয়ের (21st July) সভা করতে গিয়ে রাস্তা বন্ধ করা যাবে না, শহরবাসীকে ভোগান্তির মধ্যে ফেলা যাবে না এবং কোথাও যানজট হওয়া চলবে না। এই বিষয়ে পুলিশকে লিখিতভাবে মুচলেকা দিতে হবে—একদম নির্দিষ্ট ও স্পষ্ট ভাষায়। কলকাতা পুলিশের কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে, তিনি জানান—কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কীভাবে শহরকে সচল রাখা হবে।

বিশেষ করে হাইকোর্টের (Kolkata HC) নজর ভিক্টোরিয়া হাউসের সামনের সভাস্থলটির উপর। এত বছর ধরে এখানেই হয়ে এসেছে সভা, কিন্তু বিচারপতির পর্যবেক্ষণ, একটা নির্দিষ্ট সংগঠনকে বছরের পর বছর একটি সরকারি জায়গা ব্যবহারের বিশেষ সুবিধা দেওয়া ন্যায়সংগত নয়। আগামী বছর থেকে এই জায়গা পরিবর্তন করতে হবে। এই মর্মে মুচলেকা দিতে বলা হয়েছে রাজ্যকে।

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত অবশ্য এর বিরোধিতা করে বলেন, এটা উদ্দেশ্যপ্রণোদিত মামলা। তিন দশকের ঐতিহ্যকে টেনে নামানোর চেষ্টা। তার দাবি, এই মামলা শুধু ‘অ্যাটেনশন পাওয়ার জন্য’। তবুও বিচারপতির অবস্থান অটল। শহরের স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটবে না—এই নিশ্চয়তা চাইছে আদালত। এমনকি সভার দিন সকাল ১১টা পর্যন্ত শহরের কোথাও গাড়ি চলাচল বন্ধ হবে না, সেটাও নিশ্চিত করতে হবে প্রশাসনকে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT