নিউজ পোল ব্যুরো: ২২ এপ্রিল পাহালগাঁওতে জঙ্গি হামলার পর ভারতজুড়ে লুকিয়ে থাকা পাকচরদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে এনআইএ। দেশের গোপন তথ্য পাকিস্তানি গোয়েন্দা সংস্থাকে দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন বেশ কয়েকজন। ভারতের সেনা হয়েই চলছিল বিশ্বাসঘাতকতা। পাঞ্জাব পুলিশের স্টেট স্পেশাল অপারেশন সেল (SSOC) পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (ISI)-কে গোপন সামরিক তথ্য ফাঁস করার অভিযোগে একজন ভারতীয় জওয়ানকে (Indian Army soldier) গ্রেফতার করেছে।
পাঞ্জাব পুলিশের জারি করা বিবৃতি অনুসারে, অভিযুক্তের নাম দেবেন্দর সিং, যিনি সাংরুর জেলার নিহালগড় গ্রামের বাসিন্দা। ১৪ জুলাই জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার উরি থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। গুপ্তচরবৃত্তির অভিযোগে প্রাক্তন সেনা সদস্য গুরপ্রীত সিং ওরফে গুরি বা ফৌজিকে আটক করার পর দেবেন্দর সিংকে গ্রেফতার করা হয়েছে। গুরপ্রীত সিংকে জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে যে গুরপ্রীত যখন ফিরোজপুর কারাগারে ছিলেন তখন গোপন সেনা নথিপত্র সংগ্রহের কাজে দেবিন্দরের জড়িত ছিল। এই নথিগুলিতে গোপন তথ্য ছিল বলে অভিযোগ রয়েছে যা পরে পাকিস্তানের আইএসআই-এর কাছে হস্তান্তর করা হয়েছিল। দেবেন্দ্র সিংকে গ্রেফতারের পর পুলিশ তাকে ১৫ জুলাই মোহালির একটি আদালতে হাজির করে। আদালত আরও জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে।
আরও পড়ুন : Amarnath Yatra : অমরনাথযাত্রার সময় ধসে গড়িয়ে এল পাথর, মৃত্যু মহিলা পুণ্যার্থীর, বন্ধ তীর্থযাত্রা
গ্রেফতারির পর পুলিশের বিবৃতিতে আরও বলা হয়েছে যে প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, দেবেন্দ্র এবং গুরপ্রীতের প্রথম দেখা হয়েছিল ২০১৭ সালে পুনের একটি সেনা ক্যাম্পে প্রশিক্ষণের সময়। তারা নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রেখেছিল। পরে তারা সিকিম এবং জম্মু ও কাশ্মীরে পোস্টিংয়ে একসাথে কাজ করেছিল। চাকরি থাকাকালীন উভয়েরই কাছেই গোপন সামরিক তথ্যের অ্যাক্সেস ছিল, যার কিছু গুরপ্রীত ফাঁস করেছিলেন বলে অভিযোগ রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে যে গুপ্তচরবৃত্তি নেটওয়ার্কে দেবেন্দ্রের সুনির্দিষ্ট ভূমিকা এখনও তদন্তাধীন। তবে সেনায় (Indian Army soldier) থেকে এই ধরনের বিশ্বাসঘাতকায় দেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করেছে ওয়াকিবহল মহল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
