নিউজ পোল ব্যুরো: বহু দশক ধরে ভারতীয় শিক্ষার্থীদের কাছে আমেরিকান ডিগ্রি ছিল সাফল্যের প্রতীক। ২০২৪ সালেই ১৩ লক্ষের বেশি ভারতীয় ছাত্র বিদেশে পড়াশোনার জন্য গিয়েছে, যার ৬৫% গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং প্রতি শিক্ষার্থী বছরে গড়ে ৫ লক্ষ টাকারও বেশি খরচ করেছে। কিন্তু এখন দৃশ্যপট পাল্টাচ্ছে। মার্কিন বিশ্ববিদ্যালয়গুলি (U.S. Universities) সরাসরি ভারতের মাটিতে নিজেদের উপস্থিতি বাড়াতে শুরু করেছে।
আরও পড়ুন:Virat Kohli: “আমি তোমাকে চিনি না”—বিরাটের কথায় ব্যথিত সিম্বু, বছরখানেক পরেই মিলল স্বীকৃতি
এই পরিবর্তনের মূল কারণ একাধিক। কোভিড-পরবর্তী বিশ্বে ভিসা অনিশ্চয়তা ও আন্তর্জাতিক ভর্তির হ্রাস, মার্কিন বিশ্ববিদ্যালয়গুলিকে (U.S. Universities) ভৌগোলিক সীমা অতিক্রম করে শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে বাধ্য করেছে। পাশাপাশি, রাজস্বের নতুন উৎস খোঁজা, আন্তর্জাতিক প্রভাব বিস্তার ও ভূ-রাজনৈতিক ভারসাম্য রক্ষার কৌশলের অংশ হিসেবেও এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
ভারতের বাজার বিশ্ববিদ্যালয় গুলির কাছে একটি অত্যন্ত লাভ জনক সুযোগ হয়ে উঠেছে। ৩০ বছরের কম বয়সীদের আধিক্য, দ্রুত বিকাশমান উচ্চশিক্ষা খাত এবং কলেজ-বয়সী তরুণদের মধ্যে মাত্র ৩০% ভর্তি হারের মতো তথ্য এই বাজারকে আকর্ষণীয় করে তুলেছে। ২০২০ সালের জাতীয় শিক্ষা নীতি ও ইউজিসি (UGC)-র সাম্প্রতিক বিধান বিদেশি বিশ্ববিদ্যালয়গুলিকে (U.S. Universities) ভারতে ক্যাম্পাস খোলার অনুমতি দিয়েছে।
এরই মধ্যে ইলিনয় ইনস্টিটিউট অফ টেকনোলজি ২০২৬ সালে মুম্বইয়ে (Mumbai) ক্যাম্পাস খোলার ঘোষণা দিয়েছে। সাউদাম্পটন বিশ্ববিদ্যালয় গুরুগ্রামে (Gurugram) ২০২৫ সালে ক্লাস শুরু করবে। লিভারপুল, ইয়র্ক, অ্যাবারডিন এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার (Australia) মতো প্রতিষ্ঠানও আগ্রহ দেখিয়েছে। উপসাগরীয় অঞ্চলে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলির উপস্থিতি নতুন নয়। কাতারে (Quatar) কার্নেগি মেলন, জর্জটাউন ও নর্থওয়েস্টার্ন বহুদিন ধরেই সফলভাবে কার্যক্রম চালাচ্ছে। এসব ক্যাম্পাস প্রায় সম্পূর্ণরূপে স্থানীয় সরকারের অর্থায়নে চলে, যা বিশ্ববিদ্যালয়গুলিকে আর্থিক ঝুঁকি ছাড়াই মান বজায় রাখতে সাহায্য করে।
এই নতুন মডেল শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের ডিগ্রি অর্জনকে আরও সাশ্রয়ী ও সহজলভ্য করে তুলছে। যদিও খরচ এখনো অনেকের নাগালের বাইরে এবং শিক্ষার মান বজায় রাখা চ্যালেঞ্জ, তবুও ভারতের উচ্চশিক্ষা খাতে এটি একটি যুগান্তকারী পরিবর্তন আনছে। গ্লোবাল ও লোকাল, এই দুই দিককে একত্রে মিলিয়ে, ভারত ধীরে ধীরে একটি বিশ্বমানের শিক্ষা গন্তব্যে পরিণত হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
