Santali language in Jadavpur University: সাঁওতালি ভাষার ইতিহাস এবার হাতের মুঠোয়! যাদবপুরে তৈরি হচ্ছে বিশেষ আর্কাইভ!

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: পূর্ববঙ্গের সাঁওতালি ভাষার ঐতিহ্য এ বার উঠে আসছে ডিজিটাল মাধ্যমে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Santali language in Jadavpur University) স্কুল অফ কালচারাল টেক্সট অ্যান্ড রেকর্ডস বিভাগ হাতে নিয়েছে এক যুগান্তকারী উদ্যোগ বাংলাদেশ থেকে সংগৃহীত দুর্লভ সাঁওতালি পুঁথি ও ধর্মীয় গ্রন্থ ডিজিটাইজ করে তৈরি হচ্ছে দেশের প্রথম সাঁওতালি ডিজিটাল আর্কাইভ।

আরও পড়ুন: Tanushree Dutta: “MeToo”-র পর থেকেই বাড়িতে হেনস্থার শিকার অভিনেত্রী!

এই প্রকল্পের মূল গবেষক রাহি সরেন, যিনি যাদবপুরের ওশানোগ্রাফিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক, জানান, ১৯০০ থেকে ১৯৭০ সালের মধ্যে প্রকাশিত প্রায় ২০০টি বই ও পান্ডুলিপি এই আর্কাইভে স্থান পাবে। থাকবে প্রায় ১০,০০০ ছবি। এই সংগ্রহে ধরা দেবে সাঁওতালি ভাষার লোকসাহিত্য, লোকগীতি, ভাষাতত্ত্ব ও ধর্মীয় রূপান্তরের ইতিহাস। এই উদ্যোগে সহযোগিতা করছে বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ রিসার্চ হাব (Dinajpur) এবং ‘ব্রিটিশ লাইব্রেরি এনডেঞ্জারড আর্কাইভ প্রোগ্রাম’। আধুনিক পদ্ধতিতে সংরক্ষিত (Santali language in Jadavpur University) এই নথিপত্র ভবিষ্যতে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হবে।

রাহি সরেন বলেন, “পূর্ব ভারত, নেপাল ও বাংলাদেশ মিলিয়ে প্রায় ৭৫ লক্ষ মানুষ এখনও সাঁওতালি ভাষায় (Santali language in Jadavpur University) কথা বলেন। অথচ তাঁদের সাহিত্য ও ইতিহাস নিয়ে গবেষণা খুবই সীমিত। এই আর্কাইভ সেই শূন্যস্থান পূরণে সহায়ক হবে।” বাংলার প্রাচীন ইতিহাস, উপনিবেশ-পূর্বকালের সমাজচিত্র এবং সাঁওতালি সমাজের ধর্মীয় ও সাংস্কৃতিক রূপান্তরের নানা অজানা দিক এ থেকে উন্মোচিত হবে বলে আশাবাদী গবেষকরা। এই প্রকল্প সফল হলে, এটি হবে একাধারে গবেষক, ছাত্রছাত্রী ও সাধারণ পাঠকের জন্য এক অমূল্য সম্পদ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT