Trump: ট্রাম্পের প্রত্যাবর্তনের সঙ্গেই আমেরিকান অয়েল পলিসির দিকে ঝুঁকছে ভারত

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Trump) ফের হোয়াইট হাউসের দখল নেওয়ার আগেই বদলাতে শুরু করেছে আন্তর্জাতিক জ্বালানি সম্পর্কের সমীকরণ। India-US Energy Relation-এর নতুন দিগন্তে প্রবেশ করছে ভারত।

আরও পড়ুন: Pragya Thakur: মালেগাঁও মামলায় মোদীর নাম জড়ানোর চাপ দেওয়া হয়েছিল,বিস্ফোরক অভিযোগ প্রজ্ঞা ঠাকুরের বিরুদ্ধে তৎকালীন কংগ্রেস সরকারকে তোপ

Russian Oil-এর উপর নির্ভরতা বজায় রেখেই হু-হু করে বাড়ছে USA থেকে Crude Oil Import। সরকারি সূত্র অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ৬ মাসে আমেরিকা থেকে খনিজ তেল আমদানি (Trump) বেড়েছে ৫১ শতাংশ, এবং খরচ বেড়েছে দ্বিগুণেরও বেশি। চলতি বছরে জানুয়ারি-জুন সময়ে যেখানে দৈনিক আমদানি ছিল ১.৮ লাখ ব্যারেল, ২০২৫-এ তা বেড়ে দাঁড়িয়েছে ২.৭১ লাখ ব্যারেলে। শুধু তাই নয়, এপ্রিল থেকে জুন এই তিন মাসেই মার্কিন তেল আমদানি বেড়েছে ১১৪ শতাংশ।

পরিসংখ্যান বলছে, জুলাই মাসেই আমদানি আরও ২৩ শতাংশ বেড়েছে। বর্তমানে আমেরিকার শেয়ার (Trump) দাঁড়িয়েছে ভারতের মোট তেল আমদানির ৮ শতাংশে, যেখানে আগে ছিল মাত্র ৩ শতাংশ। তেল ছাড়াও, LNG ও LPG অর্থাৎ গ্যাস আমদানিতেও USA-এর উপর নির্ভরতা বেড়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষে LNG আমদানি দ্বিগুণ হয়েছে পূর্ববর্তী বছরের তুলনায়। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প প্রশাসন যদি জ্বালানি নীতিতে ব্যবসাবান্ধব দৃষ্টিভঙ্গি নেয়, তবে ভারত-আমেরিকা জ্বালানি সম্পর্ক ভবিষ্যতে Geopolitical Strategy-র অংশ হয়ে উঠতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

বিশ্ব রাজনীতিতে ট্রাম্পের ফিরে আসা নিয়ে চলা আলোচনা ভারতীয় অর্থনীতিতেও ছায়া ফেলছে। যদি ট্রাম্প প্রশাসন ফের ক্ষমতায় আসে, তবে Pro-Energy Trade Policy গ্রহণ করার সম্ভাবনা প্রবল। এতে ভারত-আমেরিকা Strategic Energy Partnership আরও দৃঢ় হবে।এমন এক সময়, যখন আন্তর্জাতিক বাজারে Brent Crude Oil Price বেড়ে চলেছে, ভারত দ্বিগুণ দামে আমেরিকার তেল আমদানি করছে — এর পেছনে রয়েছে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, রাজনৈতিক স্থিতিশীলতা এবং বিশ্বে ভারসাম্য রক্ষা করার কৌশল।ভারতের এই কূটনৈতিক ও অর্থনৈতিক কৌশল ভবিষ্যতের Geo-Economic Policy-তে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠছে।