নিউজ পোল ব্যুরো: শ্রাবণ মাসের পবিত্রতা ও ভক্তির আবহে বিহারের (Bihar) ভাগলপুরে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা (tragic accident)। শিবধামে জল অর্পণ করতে যাওয়া পুণ্যার্থীদের যাত্রীবোঝাই একটি গাড়ি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় গভীর পুকুরে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৫ জনের (5 dead)। গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন (3 critically injured)।
আরও পড়ুন: Kankalitala Temple: হাঁটু জলে দাঁড়িয়ে কঙ্কালীতলায় সাত পাক প্রেমিক যুগলের, শ্রাবণে ভিজল ভালোবাসা
জানা গেছে, সাহুকুণ্ড থানা এলাকার এই গাড়িটিতে ভরে ছিলেন কান্বর যাত্রীরা। সাউন্ড সিস্টেমে বেজে চলছিল জোরে (DJ music), উদ্দীপনায় ভরে উঠেছিল গাড়ির পরিবেশ। কিন্তু আনন্দ মুহূর্তেই রূপ নেয় বিভীষিকায়। হঠাৎ করেই গাড়িটি স্পর্শ করে একটি ঝুলন্ত (high-voltage electric wire), যার ফলে গাড়ির চালক (driver) নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তেই গাড়িটি গড়িয়ে পড়ে পাশে থাকা একটি জলভরা বড় গর্তে (ditch full of water)। জলে ডুবে যায় পুরো গাড়ি, আর তার নিচে চাপা পড়েই মৃত্যু হয় পুণ্যার্থীদের।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় মৃতদের মধ্যে রয়েছে মহিলা ও শিশু। তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনায় (Bihar) যারা প্রাণে বেঁচেছেন, তাদের একজন জানিয়েছেন,“আচমকাই বিদ্যুতের তারে ধাক্কা খেয়ে পুরো গাড়ি ঝাঁকুনি খেয়ে পড়ে যায়। আমি জানলার পাশে ছিলাম, কোনভাবে গাড়ি থেকে ছিটকে পড়ে প্রাণে বেঁচে গেছি। কিন্তু বাকিরা জলের নিচে চলে যায়…!”
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে (Bihar) ছুটে যান DSP (Deputy Superintendent of Police) নবনীত কুমার। তিনি জানান, “এটি একটি অত্যন্ত দুঃখজনক দুর্ঘটনা। DJ ওভারলোড, অতিরিক্ত যাত্রী, আর খারাপ আবহাওয়া এই দুর্ঘটনার পেছনে ভূমিকা রেখেছে।” পুলিশ জানিয়েছে, গাড়ির চালক জীবিত থাকলে তার বিরুদ্ধে negligence-এর অভিযোগ আনা হবে। এই দুর্ঘটনা ফের একবার প্রশ্ন তুলে দিল, কীভাবে নিরাপত্তাহীনভাবে এতজন পুণ্যার্থীকে গাড়িতে তোলা হয়? কেন নিয়ন্ত্রণ ছাড়াই চলছে ডিজে বাজনা? উৎসবের আবেগ আর নিয়ম না মানার ফলেই যেন বারবার ঘটে যাচ্ছে এমন ভয়াবহ ঘটনা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
