নিউজ পোল ব্যুরো: টানা বৃষ্টিতে জলমগ্ন বীরভূমের কঙ্কালীতলা সতীপীঠ (Kankalitala Temple)। সেই জল পেরিয়ে, হাঁটুজলে দাঁড়িয়ে জীবনের নতুন পথে পা রাখলেন প্রেমিক যুগল প্রিয়তোষ রায় ও শ্রাবণী সরকার। শ্রাবণ মাসের (Shravan Month) পবিত্র এক দিনে কঙ্কালীতলা মন্দিরের পবিত্র পরিবেশে সম্পন্ন হল এক ব্যতিক্রমী বিয়ে (Unconventional Wedding)।

ইলামবাজারের বাসিন্দা প্রিয়তোষ ও শ্রাবণী বহুদিনের প্রেমের সম্পর্ককে পরিণতি দিতে চেয়েছিলেন কঙ্কালীতলার মতো এক পবিত্র স্থানে। কিন্তু প্রকৃতি দিল বাধা—কোপাই নদীর জল বেড়ে মন্দির চত্বর পুরোপুরি জলের তলায়। তবুও প্রেমে অনড় যুগল। বর ধুতি গুটিয়ে, কনে শাড়ি সামলে দাঁড়ালেন হাঁটু জলে। বিয়ের সমস্ত রীতি পালিত হয় জলের মধ্যেই—সাত পাক, মালাবদল, সিঁদুরদান সব কিছু। উপস্থিত পাণ্ডিত ও আত্মীয়রাও সাক্ষী রইলেন এই বিরল ঘটনায়। নববধূ বলেন, “ভেবেছিলাম শ্রাবণে মহাদেবের আশীর্বাদ নিয়ে বিয়ে করব, তাই যা-ই হোক পিছু হটিনি। জল আমাদের ভালোবাসা আটকাতে পারেনি।”
আরও পড়ুন: Mahavatar Narsimha: PVR-এ ‘মহাবতার নরসিংহ’ সিনেমা চলাকালীন ভাঙল ছাদ, ছড়াল ব্যপক আতঙ্ক

এই Monsoon Wedding নিয়ে স্থানীয়দের মধ্যে তুমুল উৎসাহ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই Rare Bengali Wedding-এর ছবি ও ভিডিও। বীরভূমের কঙ্কালীতলা সতীপীঠে (Kankalitala Temple) এই বিয়ে নিয়ে অনেকেই বলছেন, “True Love Wins।” এমন ব্যতিক্রমী ঘটনায় আরও একবার প্রমাণিত হল—ভালোবাসা ও বিশ্বাস থাকলে কোনও বাধাই বড় নয়। কঙ্কালীতলা সতীপীঠ (Shakti Peeth in West Bengal) আজ এক ভিজে দিনেও সাক্ষী থাকল ভালোবাসার জয়ের।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
