Pahalgam: বিস্ফোরক ‘অপারেশন মহাদেব’, পকেটের চকলেট থেকে ফাঁস হল জঙ্গিদের পাকিস্তানি পরিচয়!

দেশ

নিউজ পোল ব্যুরো: শ্রাবণের এক সকালে শ্রীনগরের (Pahalgam) দাচিগাম জঙ্গলে সেনার গুলিতে ঝাঁঝরা তিন জঙ্গির দেহ। তাদের বিরুদ্ধে ছিল একাধিক হামলার অভিযোগ। আর এই সামরিক অভিযানকেই নাম দেওয়া হয় ‘অপারেশন মহাদেব’ (Operation Mahadev)। কিন্তু এই অভিযানের শেষে যে চিত্র উঠে এল, তা শুধু বিস্ময়কর নয় ভারতের নিরাপত্তার প্রশ্নেও নতুন করে আলো ফেলেছে। এই তিন জঙ্গির নাম — সুলেমান, আফগান ও জিবরান। কেউ লাহোরের বাসিন্দা, কেউ বা গুজরানওয়ালার। পকেট থেকে উদ্ধার হয়েছে পাকিস্তানি ভোটার কার্ড, দেশীয় চকলেট, আর এমনকি বায়োমেট্রিক তথ্যভর্তি মাইক্রো এসডি চিপ! এতেই পরিষ্কার, তারা ছিল পাকিস্তান ভিত্তিক লস্কর-ই-তইবার সক্রিয় সদস্য।

আরও পড়ুন: সিঁদুরের শপথ পূর্ণ হল কাশীতে, অপারেশন ‘সিঁদুর’-এর সাফল্য উৎসর্গ মহাদেবকে: PM Modi

কীভাবে ধরা পড়ল তাদের পরিচয়?
গোয়েন্দা রিপোর্টে স্পষ্ট, ২০২২ সালের মে মাসে গুরেজ সেক্টর দিয়ে গোপনে ভারতে প্রবেশ করে এই তিন জঙ্গি। পহেলগাঁও (Pahalgam) হামলার ঠিক আগের দিন বৈসরনের কাছে এক নির্জন কুঠুরিতে রাত কাটায় তারা। হামলার দিন সকালে পাহাড়ি ট্রেক করে পৌঁছে যায় গন্তব্যে। ঘটনাস্থল থেকে যে শেল কেসিং উদ্ধার হয়েছিল, তা হুবহু মিলে গিয়েছে অভিযানে বাজেয়াপ্ত হওয়া একে-১০৩ রাইফেলের সঙ্গে।

প্রশ্নের মুখে কেন্দ্র – উত্তরে জোরালো প্রমাণ!
পহেলগাঁও (Pahalgam) হামলার সঙ্গে এই তিন জনের জড়িত থাকার বিষয়ে কংগ্রেস নেতা পি চিদাম্বরম প্রশ্ন তুলতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বলেন, “এই তিনজনই সেই হামলার মূল অভিযুক্ত।” তার জবাবে কেন্দ্র শুধু মুখে নয়, গোয়েন্দা রিপোর্ট সামনে এনে প্রমাণ দিয়েছে এরা স্থানীয় নয়, পাক নাগরিক, এবং লস্কর-ই-তইবার সক্রিয় সদস্য। অপারেশন মহাদেব (Operation Mahadev) শুধু তিন জঙ্গিকে নিকেশ করেনি, তাদের পকেট থেকে পাওয়া ‘ভোটার কার্ড ও চকলেট’ এই অপারেশনের তথ্যভিত্তিক সাফল্যের নিদর্শন হয়ে থাকল। জঙ্গিদের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য, প্রযুক্তিগত প্রমাণ এবং সেনার তৎপরতা — এই ত্রিমুখী আক্রমণই ছিল ভারতের পালটা জবাব।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole