Bangladeshi Immigrants: স্বাধীনতা দিবসের আগে লালকেল্লায় চাঞ্চল্য, গ্রেফতার ৫ বাংলাদেশী

অপরাধ দেশ

নিউজ পোল ব্যুরো: ভাষা সংঘাতের মাঝে দিল্লি (Delhi) পুলিশের হাতে গ্রেফতার হয় ৫ জন বাংলাদেশী অনুপ্রবেশকারী (Bangladeshi Immigrants) । মঙ্গলবার সকালে দিল্লীর লালকেল্লায় (Red Fort) জোর করে ঢোকার চেষ্টা করে পাঁচজন ব্যাক্তি। তখনই তাদের আটক করে দিল্লি পুলিশ। জেরায় উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। ভারতের রাজধানী শহরের বুকে দীর্ঘদিন ধরে শ্রমিকের কাজ করত তারা। তাদের কাছ থেকে উদ্বার করা হয়েছে বাংলাদেশের নথিও। ইতিমধ্যে অভিযুক্ত পাঁচ বাংলাদেশী (Bangladeshi) অনুপ্রবেশকারীদের অ্যাক্সেস কন্ট্রোল পয়েন্টের কাছে মোতায়েন পুলিশের একটি দল গ্রেফতার করেছে। অভিযুক্তদের প্রত্যেকের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছরের মধ্যে।

আরও পড়ুন: PM Modi: বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ নিয়ে এক মাসের মধ্যে ফের বাংলায় আসতে চলেছেন প্রধানমন্ত্রী

রাজধানী দিল্লিতে ঐতিহাসিক এক জনপ্রিয় দর্শনীয় স্থান লালকেল্লা (Red Fort) । এই কেল্লার প্রাঙ্গনেই প্রতি বছর ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশে ভাষণ দেন। আসন্ন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের জন্য কড়া নিরাপত্তায় মহড়া চলছে লালকেল্লা প্রাঙ্গণ জুড়ে। সেখানে মঙ্গলবার সকালে মূলত জোড় করে প্রবেশের চেষ্টা করে বলে অভিযোগ বাংলাদেশী অনুপ্রবেশকারীদের (Bangladeshi Immigrants) বিরুদ্ধে। তারপরেই নিরাপত্তার স্বার্থে গ্রেফতার করা হয় পাঁচজনকে। তাদের লালকেল্লা আসার উদ্দেশ্য জানার চেষ্টা করছে পুলিশ। তাদের কাছে কোনো বৈধ কাগজ না থাকা সত্বেও ঢোকার চেষ্টা করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। অন্য কোনও নথিও দেখাতে পারেননি তাঁরা। এমনকি ভারতে অবৈধভাবে থাকছিলেন পাঁচ ব্যক্তি, দাবি পুলিশের। তাদের কাছ থেকে কিছু কাগজপত্র উদ্বার করে বাজেয়াপ্ত করা হয়েছে। এখনো তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাদের কাছ থেকে সন্দেহজনক কোনো তথ্য উদ্বার হয়নি এখনো। বিগত ১৫ই জুলাই থেকে সাধারনের জন্যে বন্ধ রাখা হয়েছে লালকেল্লার দরজা। অভিযুক্তদের দাবি, তারা জানত না যে লালকেল্লা বন্ধ। তাই তারা ভিতরে যাওয়ার চেষ্টা করেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এদিন দিল্লির (Delhi) কাছে গুরগাঁও থেকে আরও ১০ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে (Bangladeshi Immigrants) আটক করেছে পুলিশ। সুত্রের খবর, তাঁরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে শহরে বসবাস করছিলেন। তাঁদের কাছ থেকেও উদ্বার করা হয়েছে বাংলাদেশি (Bangladeshi) পরিচয়পত্র । এক পুলিশকর্তার জানিয়েছেন,”তাঁরা সকলেই অনুপ্রবেশকারী, জোর করে লালকেল্লা (Red Fort) প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করেছিলেন। তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাদের দেশের ফেরানোর প্রক্রিয়া চলছে।” স্বাধীনতার প্রাক্কালে এই ধরনের ঘটনা রাজধানীর বুকে চাঞ্চল্যের সৃষ্টি করে।