Trump-Putin: অবশেষে বরফের রাজ্যে বরফ গলানোর প্রক্রিয়া শুরু ট্রাম্প ও পুতিনের, ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে কি?

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: দীর্ঘ বছর বাদে অবশেষে রাশিয়া আর আমেরিকার মিলিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ট্রাম্প ও পুতিনের (Trump-Putin) মধ্যে অবশেষে মিটিং হওয়ার সবুজ সংকেত পাওয়া গেল। এই মিটিং-এর তারিখও মোটামুটি সামনে এসেছে। ভারতের স্বাধীনতা দিবসের দিন আলাস্কার প্রান্তরে ট্রাম্প এবং পুতিনের (Trump-Putin) ‘সকাশে’র দিন আপাতত তৈরি হয়েছে। আর এই প্রক্রিয়ার পিছনে যে ‘ইস্যুর’ জ্বলন্ত সমস্যা সমগ্র বিশ্ববাসীর নজরে সেই ইউক্রেন যুদ্ধের পরিসমাপ্তির বাতাবরণ সৃষ্টি করাই এই মিটিং – র লক্ষ্য,পাখির চোখ।

আরও পড়ুন: Nabanna Abhijan: সাঁতরাগাছিতে উত্তাল নবান্ন অভিযান, ব্যারিকেড টপকে ধ্বনিত হল ‘উই ওয়ান্ট জাস্টিস’

২০১৫ সালে শেষবার মিটিং করেছিল ট্রাম্প ও পুতিন (Trump-Putin)। নিউ ইয়র্কের উংগাতে। তারপরে ভলগা ও টেমস নদীর উপর দিয়ে বহু জল বয়ে গেছে। দুই দেশের মধ্যেকার উত্তাপে শুধু আমেরিকা আর রাশিয়াই নয়, উত্তপ্ত হয়েছে সারা বিশ্ব। এই দুই দেশের ,অস্ত্র ব্যবসার বাণিজ্যিক মেরুকরণে– অর্থনৈতিক বিভাজনের ফলে উদ্ভূত(ক্রিয়েটড) রাজনীতির জাতাকলে পৃথিবী ক্রমশ মূলত দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। আমরা অবশ্য তৃতীয় বিশ্বের বাসিন্দা। ছাগলের তৃতীয় বাচ্চার… । বলা বাহুল্য, আমরাই অবশ্য সবচেয়ে বেশি লাফাই।

আগামী নোবেল শান্তি পুরস্কার প্রাপক ট্রাম্পের মূলত উদ্যোগের ফসল এই দ্বৈত সমাবেশ। কেন নয়। শুক্রবারই যে তারই দেওয়া ডেড লাইন । ইউক্রেন যুদ্ধ বন্ধ করার। সেই কথা কার্যকরী করতেও তো এগিয়ে আসতে হবে। আর পুতিনের (Putin)কথা যত কম বলা যায় ততই ভাল। লোকটা সেই কবে একদিনে যুদ্ধ শেষ করার হুমকি দিয়ে বছর তিনেক আগে চলো যুদ্ধ করে আসি বলে শুরু করেছিল। এখন ল্যাজে-গোবরে অবস্থা। প্রতিদিন কোটি মিলিয়ন রুবেল খরচ জোগানের ঠ্যালায় হিমশিম খাচ্ছেন। এবার যদি শান্তির খোঁজ পাওয়া যায় তাহলে হোম শান্তি হোম। মন ফিরে চল নিজ নিকেতনে। রাশিয়ার সৈনিকদের মনের এখন অবস্থা এমনটাই।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole