নিউজ পোল ব্যুরো: মধ্যপ্রাচ্যের সংঘাতে নতুন করে নাটকীয় মোড় দেখা দিয়েছে। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ইতিবাচক আলোচনা হয়েছে। তার জেরে আপাতত পাঁচ দিনের জন্য ইরানের বিদ্যুৎকেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোর উপর সামরিক হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘোষণার পরই আন্তর্জাতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে-তবে কি দীর্ঘদিনের উত্তেজনার পর সংঘর্ষবিরতির পথে এগোচ্ছে আমেরিকা ও ইজরায়েল?
আরও পড়ুন:PM Narendra Modi: হরমুজ প্রণালী ইস্যুতে সরব প্রধানমন্ত্রী, ইরান-আমেরিকাকে কী বার্তা দিল মোদি?
সোমবার নিজের সামাজিক মাধ্যম-এ একটি পোস্ট করে ট্রাম্প জানান, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে। সেই আলোচনার পরই তিনি মার্কিন সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন, আগামী পাঁচ দিন ইরানের বিদ্যুৎকেন্দ্র এবং জ্বালানি পরিকাঠামো লক্ষ্য করে কোনও হামলা চালানো হবে না। ট্রাম্পের দাবি, আলোচনার ইতিবাচক পরিবেশ বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
তিনি আরও জানান, আগামী দিনে যুদ্ধ পরিস্থিতির ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করবে দুই পক্ষের মধ্যে চলা আলোচনার অগ্রগতির উপর। এদিকে ওয়াশিংটনের এই সিদ্ধান্তের পর তেহরান থেকেও কড়া প্রতিক্রিয়া সামনে এসেছে। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের দৃঢ় অবস্থানের ফলেই আমেরিকা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের সংঘাত কোন দিকে মোড় নেবে, সেদিকেই এখন নজর আন্তর্জাতিক মহলের।
