Weather Update: ফের বাংলার আকাশে দুর্যোগের কালো মেঘ, উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা

আবহাওয়া কলকাতা রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: আজ বুধবার ফের উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা। যার জেরেই ভাসবে উত্তরবঙ্গ। দক্ষিণবঙ্গে কোথাও কোথাও বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে চরম অস্বস্তি বজায় রয়েছে। আগামী কয়েকদিনে এই অস্বস্তি বজায় থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিনে কেমন থাকবে আবহাওয়া(Weather Update)।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে আজ বুধবার পর্যন্ত বাংলা ও ওড়িশা উপকূলের সমুদ্রে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। নিম্নচাপের কারণে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা বেশি থাকবে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে। তবে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ। সঙ্গেই আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে । কলকাতাতেও তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে উপরে। তবে দক্ষণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃহস্পতিবার ও শুক্রবার প্রায় দুই বাংলার সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে।

আরও পড়ুন: Independence Day: সেজে উঠছে লালকেল্লা, জেনে নিন দিল্লির রাজপথে কিভাবে নেওয়া হচ্ছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি

বুধবার উত্তরে বেশি বৃষ্টি হলেও আগামী শুক্রবার থেকে উত্তরবঙ্গেও কমবে বৃষ্টির পরিমাণ। আজ বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার, দার্জিলিং কালিম্পং এবং কোচবিহারে অতিভারী বৃষ্টি হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। আজ বুধবার অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। অন্যদিকে দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole