Weather and Rain Update: ফের নিম্নচাপের চোখ রাঙানি, শ্রাবণের শেষ লগ্নে তুমুল বৃষ্টিতে ভিজতে চলেছে বাংলা

Uncategorized

নিউজ পোল ব্যুরো: সময় বলছে খতায় কলমে বর্ষার বিদায় নেওয়ার সময় হয়েছে। আছে পচা ভাদ্র। কিন্তু আবহাওয়া বলছে অন্য কথা। শনিবার থেকে কলকাতায় বেশ ভ্যাপসা গরম ছিল। রবিবার থেকে সোমবার দুপুরের আগে পর্যন্ত আকাশ ছিল ঝলমলে। সঙ্গে ছিল আদ্রতাজনিত অস্বস্তি। তবে সোমবার দুপরের পর বেশ কিছুক্ষণের বৃষ্টির পর ভেসেছে কলকাতা। ফের জমেছে হাঁটুজল। হাওয়া অফিস বলছে গত দুই দিনে রোদের দেখা মিললেও আবারও তাণ্ডব দেখাবে বৃষ্টি। নেপথ্যে সেই নিম্নচাপ। জেনে নিন বৃষ্টি ও আবহাওয়ার আপডেট(Weather and Rain Update)।

হাওয়া অফিস জানিয়েছে মঙ্গলে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়ায়। হাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার উপর দিয়ে । বুধবার ১৩ অগাস্টের আশেপাশে ওড়িশা-অন্ধ্রপ্রদেশ উপকূল ও সংলগ্ন পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। সেটি পরবর্তী ২ দিনে আরও সুস্পষ্ট হয়ে উঠবে। এই নিম্নচাপের কারণেই ১৮ অগাষ্ট পর্যন্ত উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টিপাত চলবে, বিশেষ করে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে। চলতি সপ্তাহের শেষ পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে ভারিবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাগরে সৃষ্টি হতে চলা নিম্নচাপের প্রভাবে ১৪ থেকে ১৬ অগাষ্ট পর্যন্ত বৃষ্টি কিছুটা বাড়তে পারে। সেই সঙ্গেই রাজ্যজুড়ে অস্বস্তিকর গরম বাড়বে। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল হতে পারে। ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিমির আশেপাশে সমুদ্র উপকূলে ঝড়ো হাওয়া বইতে পারে। সেই কারণে ১৩ থেকে ১৭ অগাষ্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে, বিশেষ করে গভীর সমুদ্রে।

আরও পড়ুন : Airspace Ban: নিজের জালে নিজেরাই ফেঁসেছে পাকিস্তান, ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করায় ইসলামাবাদের ক্ষতি ১,২৪০ কোটি

উত্তরবঙ্গে এখনই রেহাই মিলবে না বৃষ্টি থেকে। ১১ থেকে ১৫ অগাস্ট পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি (৭০-২০০ মি.মি) এমনকি অত্যাধিক ভারী বৃষ্টি (২০০ মিমির বেশি) হওয়ার সতর্কতা রয়েছে। ১৫ অগাষ্ট থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে। তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৮ই অগাষ্ট পর্যন্ত উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টিপাত (Weather and Rain Update) চলবে, বিশেষ করে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole