নিউজ পোল ব্যুরো: কলকাতায় ভ্রমণের টানা দেশ বিদেশের বহু মানুষ। তবে কলকাতায় রাস্তায় নোংরা আবর্জনা পড়ে থাকা নিয়ে অনেকেই অনেক রকম কথা বলে থাকেন। সেই সঙ্গেই রয়েছে বর্জ্যের সমস্যা। সেই সমস্যা সমাধানেই উদ্যোগী হয়েছে পুরসভা। একেবারে পরিষ্কার পরিচ্ছন শহর গড়তে নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পৌর ও নগরোন্নয়ন দফতরেরর সহযোগিতায় বিধান নগরের পৌরনিগমের পক্ষ থেকে ক্রয় করা কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ১৯টি গাড়ির উদ্বোধন করা হল।
এদিন বিধাননগর পৌরনিগমের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, দমকলমন্ত্রী সুজিত বসু, সব্যসাচী দত্ত সহ তৃণমূলের একাধিক নেতা কর্মীরা। সবুজ পতাকা দেখিয়ে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ১৯টি গাড়ির শুভ উদ্বোধন করেন মেয়র ফিরহাদ হাকিম। এই নতুন ব্যবস্থার জন্য শহর কলকাতার কি কি উপকার হবে সেই বিষয়ে মেয়র বলেছেন, “সবকটা শহর আধুনিকতায় বিশ্বাস করে। শহরগুলিকে আধুনিক করার জন্য মডার্ন SWM সিস্টেমের জন্য মুখ্যমন্ত্রী অনেকগুলি ফান্ড দিয়েছেন। সেই ফান্ডের প্রেক্ষিতে সবকটা শহরের মধ্যে অনেকগুলি গাড়ি চালু করল যার মাধ্যমে শহর পরিষ্কার করার সমস্ত ধরনের উন্নত প্রযুক্তি রয়েছে। এই পরক্রিয়া বিধাননগরে শুরু হবে। পাথরঘাটার জন্য কাজ শুরু হবে শীঘ্রই । ডাকা হয়েছে টেন্ডার।” মেয়র এটাও জানান যে ধাপায় কিছু সমস্যা হয়েছে। তবে আগামীতে পাথরঘাটায় বিধাননগর, সেক্টর ফাইভ, রাজারহাট-নিউটাউন অনেকগুলির জায়গার অতিরিক্ত বর্জ্য ফেলা হবে। ফিরহাদের কথায়, “এমন ব্যবস্থা করা হচ্ছে যেখানে বর্জ্য ফেললে আগামী ৩০ বছরে কোনও সমস্যা হবে না।”
আরও পড়ুন: Stray Dog: ‘নির্বাক আত্মারা সমস্যা নয়’, পথকুকুরদের সরানো নয়ে শীর্ষ আদালতের নির্দেশে খুশি নয় রাহুল
পাথরঘাটায় নতুন পরিকল্পনা বাস্তবায়ন হলে বিধাননগর পৌরসভার বর্জ্য নিষ্কাশন আরও অনেকটা সহজ হবে বলেই জানিয়েছেন বিধাননগর পুরনিগমের চেয়ার ম্যান সব্যসাচী দত্ত। অন্যদিকে বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী বলেছেন, “এই উদ্যোগে বিধাননগরের মানুষ উপকৃত হবে।” সেই সঙ্গেই তাঁর বার্তা, “মানুষকে সচেতন হতে হবে। নির্দিষ্ট সময়, নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলতে হবে। গাড়ি দিলেই তো হবে না মানুষকে , আমাদের সহ নাগরিকদের সচেতন হতে হবে। তাঁদের এবং আমাদের সকলকে মিলে শহরকে সুন্দর করে তুলতে হবে।” উল্লেখ্য, কলকাতা পুরসভা বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের জন্য ১৯টি নতুন গাড়ি শহর থেকে বর্জ্য সংগ্রহ এবং পরিবহনে সহায়তা করবে। পুরসভার এই পদক্ষেপের ফলে শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা আরও বাড়বে যা পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
