নিউজ পোল ব্যুরো: ইন্ডিয়ান সুপার লিগকে (আইএসএল) ঘিরে অনিশ্চয়তার পাশাপাশি জাতীয় দলের নতুন কোচ নিযুক্ত হয়েছে খালিদ জামিল। জামসেদপুর এফসি, কেরালা ব্লাস্টার্স এবং নর্থইস্ট ইউনাইটেডের মতো ক্লাবে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে খালিদের (Khalid Jamil)। ভারতীয় ফুটবল দল সর্বোচ্চ স্তরে অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই সঙ্কট থেকে নতুন কোচ খালিদ জামিল মুক্ত করবে বলেই সকল ফুটবলপ্রেমীরা তার দিকে তাকিয়ে রয়েছে। চলতি মাসে খালিদের নেতৃত্বে ভারতীয় দল কলকাতায় জাতীয় শিবিরের জন্য প্রস্তুতি নেবে।
খালিদ জামিল গত দুই দশকের মধ্যে প্রথম ভারতীয় কোচ। মানোলো মার্কুয়েজের বিদায়ের পর খালিদকে নির্বাচন করেছে ফেডারেশন। জামশেদপুর এফসিতে তার কর্মজীবন শুরুর আগে থেকে জামিল এআইএফএফ মহলে অত্যন্ত সম্মানিত। তবে এই বিষয়ে একজন বিরোধিতা করছেন। তিনি প্রাক্তন ভারতীয় ফুটবকার বাইচুং ভুটিয়া। খালিদ জামিলকে (Khalid Jamil) কোচ করায় প্রশ্ন এআইএফএফ -এর বিরুদ্ধে আঙুল তুলেছেন বাইচুং ভুটিয়া। তিনি মনে করছেন, স্থানীয় কোচের উপর ফুটবল ফেডারেশনের অধিক প্রভাব বিস্তারের ক্ষমতা থাকবে। সেই কারণেই খালিদ জামিলকে কোচ করার মতো সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন।
আরও পড়ুন: Kolkata Metro : ১৫ আগস্ট কলকাতায় মেট্রো কম, ব্যস্ত সময়ে বাড়বে অপেক্ষা
বাইচুং ভুটিয়া বলেন, “আমাদের দুজন বিশ্বমানের কোচ চলে গেলেন। আমাদের কাছে ছিলেন ইগর স্টিম্যাক যিনি ক্রোয়েশিয়ান দলের কোচ ছিলেন এবং তারপরে মানোলো মার্কুয়েজ যিনি ফুটবল ইতিহাসের একজন বড় কোচ। যদি এই দুই কোচ ফেডারেশনের সঙ্গে কাজ করতে না পারেন, তাহলে আপনাকে এমন লোকদের আনতে হবে যারা ফেডারেশন যা বলে তা শুনবে এবং করবে। সেই সঙ্গে ফেডারেশনের কাছে তাদের নিজস্ব ধারণা এবং দাবি নিয়ে আসবে না। আমি মনে করি খালিদ জামিল একজন ঘরোয়া কোচ হওয়ায় এই বিষয়গুলির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবেন।”
বাইচুং ভুটিয়া বরাবরই ফেডারেশনের বর্তমান কমিটির বিরোধিতা করে এসেছেন। এআইএফএফ এবং তার সভাপতি কল্যাণ চৌবেকে মৌখিকভাবে একাধিকবার আক্রমণ করেছেন তিনি। অতীতে ফেডারেশনের কাজকর্মকে ‘সার্কাস’ বলেও উল্লেখ করেছেন। বাইচুং প্রশ্ন (Khalid Jamil)তুলেছেন যে, এআইএফএফের মতো পরিবেশ জামিলের জন্য উপযুক্ত কিনা, সিস্টেমের মধ্যে দুর্নীতির ইঙ্গিতও দিয়েছেন তিনি। বাইচুং যোগ করেছেন, “খালিদের জন্য দুঃখিত, কারণ তিনি এখন খুব কঠিন পরিস্থিতিতে দলের দায়িত্ব নিচ্ছেন। কল্যাণের জন্য, সে সঠিক খেলোয়াড় কারণ ভারতীয় কোচরা খুব বেশি দাবি করে না। কোচ আছেন… তাদের অন্যরা বেতন দিচ্ছেন, আমি জানি না সব টাকা কোথায় গিয়েছে, এবং কেলেঙ্কারির পর কেলেঙ্কারি হচ্ছে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
