Kolkata Metro : ১৫ আগস্ট কলকাতায় মেট্রো কম, ব্যস্ত সময়ে বাড়বে অপেক্ষা

কলকাতা

নিউজ পোল ব্যুরো: ১৫ আগস্ট শুক্রবার স্বাধীনতা দিবসের (Independence Day) দিন ছুটি প্রায় সর্বত্র। তবে এই ছুটির তালিকায় পড়ে না হাসপাতাল (Hospital), রেলের মতো জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা। তাই শুক্রবারও রেল, বাস, মেট্রো (Metro)পরিষেবা সচল থাকছে শহর কলকাতায় (Kolkata)। তবে মেট্রো কম চলবে ওই দিন। বৃহস্পতিবার কলকাতা মেট্রোর তরফে (Kolkata Metro Railway) বিজ্ঞপ্তি জারি করে তা জানানো হয়েছে।

দক্ষিণেশ্বর–শহিদ ক্ষুদিরাম রুটে সোম থেকে শনি মোট ২৬২টি মেট্রো চলে। কিন্তু ১৫ আগস্ট(Independence Day) এই সংখ্যা নেমে আসছে ১৮২ তে। প্রতিটি দিকেই চলবে ৯১টি করে মেট্রো। প্রথম ও শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকলেও, ব্যস্ত সময়ে ট্রেনের ফাঁক বাড়বে। অর্থাৎ সকাল ও বিকেলের অফিস-টাইমে কিছুটা বেশি সময় অপেক্ষা করতে হবে যাত্রীদের।অন্যান্য দিন ব্যস্ত সময়ে ৫ মিনিট পরপর মেট্রো পরিষেবা পাওয়া যায়। কিন্তু শুক্রবার কম মেট্রো চলায় এই সময়ের ব্যবধান বাড়বে। মেট্রো সূত্রে খবর, প্রতিদিন রাত ১০.৪০এ দুই প্রান্তিক স্টেশন থেকে যে বিশেষ মেট্রো চলে, তাও চলবে। অর্থাৎ রাত করে বাড়ি ফিরতেও সমস্যা হবে না কারও।

আরও পড়ুন: Independence Day: স্বাধীনতা দিবসে শহরে যান চলাচলে একাধিক বিধিনিষেধ

এসপ্ল্যানেড–হাওড়া রুট (Esplanade -Howrah) এ শুক্রবার চলবে ১২৪টি মেট্রো(Metro) ৬২ আপ ও ৬২ ডাউন। গ্রিন লাইন ১-এ থাকবে ৯২টি মেট্রো। এই দুই রুটে শনিবারও একই সংখ্যক ট্রেন চলবে, কারণ সেদিন জন্মাষ্টমীর ছুটিতেও কমানো হবে পরিষেবা। তবে শনিবার ব্লু লাইনে নির্ধারিত সময়ে নির্দিষ্ট সংখ্যক মেট্রো চলবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole