ASHA Workers Protest : ভাতা বৃদ্ধি নয়, স্থায়ী বেতনের দাবিতে ক্ষোভ! স্বাস্থ্যভবনের সামনে আশাকর্মীদের তুমুল বিক্ষোভ

কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: রাজ্য সরকারের অন্তর্বর্তী বাজেটে ভাতা বৃদ্ধির ঘোষণা সত্ত্বেও সন্তুষ্ট নন আশাকর্মীরা (ASHA Workers Protest)। তাদের অভিযোগ, প্রকৃত সমস্যার সমাধান না করে সামান্য ভাতা বাড়িয়ে দায়িত্ব এড়াতে চাইছে প্রশাসন। সেই কারণে ফের আন্দোলনের পথে নামলেন রাজ্যের বিভিন্ন জেলার আশাকর্মীরা (ASHA Workers Protest)। শুক্রবার স্বাস্থ্যভবনের সামনে জড়ো হয়ে ১১ দফা দাবি তুলে বিক্ষোভ শুরু করেন তারা। প্রতিবাদীদের দাবি, দীর্ঘদিন ধরে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার মূল স্তম্ভ হিসেবে কাজ করলেও এখনও তাদের স্থায়ী কর্মীর মর্যাদা দেওয়া হয়নি। সরকারের তরফে সম্প্রতি মাসিক ভাতা ১০০০ টাকা বাড়ানোর ঘোষণা করা হলেও আশাকর্মীদের বক্তব্য, এতে তাদের মূল সমস্যার কোনও সমাধান হচ্ছে না। তাদের স্পষ্ট দাবি—ভাতা নয়, নিয়মিত বেতন কাঠামো চালু করতে হবে (ASHA Workers Protest)।

আরও পড়ুন : Shamik Adhikari : প্রেমিকাকে আটকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার ইনফ্লুয়েন্সার শমীক, মামলায় যুক্ত ধর্ষণের ধারা

শুক্রবার সকালে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মীরা স্বাস্থ্যসচিবের কাছে স্মারকলিপি জমা দিতে স্বাস্থ্যভবনের দিকে এগোলে কিছু দূরেই পুলিশ ব্যারিকেড করে তাদের আটকে দেয়। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের একাংশ রাস্তায় বসে পড়েন এবং সেখানেই অবস্থান কর্মসূচি শুরু করেন। আন্দোলনকারীদের বক্তব্য, তারা সামান্য ভাতার জন্য আন্দোলন করছেন না, বরং তাদের দীর্ঘদিনের পরিশ্রমের যথাযথ স্বীকৃতি চান। তাদের কথায়, “মানুষ বাড়িতে বসে বিভিন্ন প্রকল্পে টাকা পাচ্ছেন, অথচ আমরা মাঠে নেমে কাজ করেও ন্যায্য পারিশ্রমিক পাচ্ছি না।” আন্দোলনের অন্যতম মুখ ইসমাতারা খাতুন অভিযোগ করেন, প্রশাসন আগেই কর্মসূচির কথা জানত, তবু কেন তাদের আটকে দেওয়া হল তা বোধগম্য নয়(ASHA Workers Protest)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

পাশাপাশি আশাকর্মীরা হুঁশিয়ারি দিয়েছেন, তাদের দাবি দ্রুত না মানা হলে ৩১ মার্চের মধ্যে জমা দেওয়ার কথা থাকা বার্ষিক কাজের রিপোর্ট তারা জমা দেবেন না। ফলে স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন পরিসংখ্যান ও সরকারি কাজ ব্যাহত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। আপাতত দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন আরও জোরদার করার ইঙ্গিত দিয়েছেন আশাকর্মীরা (ASHA Workers Protest)। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর রাজ্যের স্বাস্থ্য প্রশাসনের।