নিউজ পোল ব্যুরো: আলুপ্রিয় বাঙালি মানেই আলুভাজা-প্রেমী বাঙালি। স্বাস্থ্যসচেতনতার দিকে ঝুঁকলেও, ভাজা আলুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করা বেশ কঠিন। তবে শুধু বাঙালিই নয়, সারা বিশ্বের বহু মানুষের কাছেই আলুর জনপ্রিয়তা অপরিসীম। কিন্তু সেদ্ধ বা বেক করা আলুর তুলনায় ডুবো তেলে ভাজা আলু অনেক বেশি ক্ষতিকারক। হার্ভার্ড টিএইচ চ্যান স্কুল অফ পাবলিক হেল্থের (Harvard TH Chan school of Health) গবেষণা বলছে সপ্তাহে তিনবার ফ্রেঞ্চ ফ্রাইজ (Healthy French Fries) খেলে ডায়াবিটিসের ঝুঁকি ২০% পর্যন্ত বেড়ে যেতে পারে।
আরও পড়ুন:Bipasa Basu: পুরুষালি চেহারা? সয়মমাধ্যমে ম্রুনালের মন্তব্যে পাল্টা জবাব দিলেন বিপাশা!
কারণ, তেলে ভাজার সময় আলুতে স্যাচুরেটেড ফ্যাট (Saturated Fat) ও ক্যালোরি জমা হয়, যা ওজন বাড়িয়ে ইনসুলিন রেজিস্ট্যান্স (Insuline Resistant) তৈরি করে। পাশাপাশি, ভাজাভুজি শরীরে প্রদাহ ও অক্সিডেটিভ স্ট্রেস বাড়িয়ে ডায়াবিটিসের ঝুঁকি আরও বাড়াতে পারে। তবে, রান্নার কিছু নিয়ম মানলে এই ক্ষতি অনেকটাই কমানো সম্ভব
১. এয়ার ফ্রায়ার ব্যবহার করুন – এতে তেল কম লাগে বা লাগে না, ফলে অ্যাক্রিলামাইডের ক্ষতিকর প্রভাব কমে।
২. টাটকা আলু নিন – ফ্রোজ়েন ফ্রাইসে ডেক্সট্রোজ কোটিং থাকে, যা একধরনের চিনি, রক্তে শর্করা বাড়ায়।
৩. খোসাসহ রান্না করুন – এতে ফাইবার ও অ্যান্টিঅক্সিড্যান্ট মেলে, হজম ধীর হয়, দীর্ঘক্ষণ পেট ভর্তি থাকে।
৪. কেচাপের বদলে অ্যাপেল সাইডার ভিনেগার – এক টেবিলচামচ কেচাপে প্রায় ৪ গ্রাম চিনি থাকে, অ্যাপেল সাইডার রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে সাহায্য করে।
৫. কম নুন, বেশি হার্বস – অতিরিক্ত নুন এড়িয়ে রোজমেরি বা থাইমের মতো হার্বস ব্যবহার করুন।
ডায়াবেটিস আক্রান্ত বা রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে ইচ্ছুক যে কেউ এই কৌশল মানলে প্রিয় আলুভাজার স্বাদ উপভোগ করেও স্বাস্থ্য রক্ষা করতে পারবেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
