Mamata Banerjee: বাঙালি মর্যাদা রক্ষায় ফের গর্জে উঠল মুখ্যমন্ত্রী

জেলা রাজনীতি

নিউজ পোল ব্যুরো: স্বাধীনতা দিবসের প্রাক্কালে বেহালায় (Behala)অনুষ্ঠিত প্রাক স্বাধীনতার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Benerjee) যেন ইতিহাসের ধুলোমাখা পাতা উল্টে দিলেন। তার বক্তব্যে উঠে এল এক গভীর বার্তা – ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে বাংলার অবদান অনন্য।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Benerjee) মনে করিয়ে দিলেন, বাংলার ভূমিই বহু বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী ও সাংস্কৃতিক আন্দোলনের জন্মভূমি। নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ অসংখ্য মহামানব এই মাটিতে জন্ম নিয়েছেন। শুধু রাজনীতির ময়দান নয়, গান, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে বাঙালি স্বাধীনতার সংগ্রামে প্রেরণা জুগিয়েছে। তিনি বিশেষভাবে উল্লেখ করলেন অনুপ্রেরণার গান ‘মুক্তির মন্দির সোপান তলে’–এর কথা, যার গীতিকার বেহালার মানুষ মোহিনী চৌধুরী(Mohini Chowdhury)। “গানটা সবাই জানে, কিন্তু স্রষ্টার নাম কেউ মনে রাখে না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মালা রায় ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বেহালা মেট্রো সম্প্রসারণের সাফল্য নিয়েও মুখ্যমন্ত্রী আনন্দ প্রকাশ করেন, কারণ এই প্রকল্প দীর্ঘদিনের প্রতীক্ষা শেষে মানুষের যাতায়াত আরও সহজ করবে তুলবে।

আরও পড়ুন:Kolkata Metro : ১৫ আগস্ট কলকাতায় মেট্রো কম, ব্যস্ত সময়ে বাড়বে অপেক্ষা

তবে মঞ্চে শুধু ইতিহাস নয়, বর্তমানের বাংলা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ”মুখ্যমন্ত্রীর (CM)বক্তব্যে উঠে এল এসআইআর ও বাঙালি অস্মিতার প্রসঙ্গ। অভিযোগ তুললেন, ”এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের নামে NRC, CAA চালুর চেষ্টা চলছে। ১৯৮২ সালের আগে কোন মা-বাবার বার্থ সার্টিফিকেট আছে? ২০০২ সালে জন্মানো কোন নাগরিকের নাম থাকবে ভোটার তালিকায়? বাংলাকে ক্রমাগত অপমান করে চলেছে দিল্লির সরকার। কেন এত অপমান? মনে রাখবেন, বাংলা এই অপমান মেনে নেবে না। গর্জে উঠবেই। বাংলার পরিযায়ী শ্রমিকরা বাংলায় কথা বললে অন্য রাজ্যে হেনস্তা করা হচ্ছে। জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কেন? বাংলায় কথা বলা অপরাধ?” তার আরও হুঁশিয়ারি, এসআইআরের নামে মানুষকে সন্ত্রস্ত করে তোলা হচ্ছে।

বেহালার(Behala) এই অনুষ্ঠানে মমতার ভাষণ যেন একদিকে বাংলার গৌরবগাথার পুনর্জাগরণ, অন্যদিকে সমসাময়িক সময়ের জন্য সতর্কবার্তা যেখানে অতীতের লড়াই এবং বর্তমানের চ্যালেঞ্জ একসঙ্গে মিলেমিশে গেল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole