নিউজ পোল ব্যুরো: দুর্গাপুজো(Durga Puja) মানেই থিমের নিত্যনতুন চমক। তবে এবারের বেলেঘাটা(Beleghata) ৩৩ পল্লির থিম শুধু অভিনব নয়, ঐতিহাসিকও বটে। প্রথমবারের মতো দুর্গাপুজোর(Durga Puja) সঙ্গে যুক্ত হচ্ছেন ভারতের আধুনিক শিল্পের এক দিকপাল গণেশ হালুই(Ganesh Haloi)। আগামী মাসেই নব্বই পূর্ণ করবেন তিনি। সারা বিশ্বের আর্ট মিউজিয়ামে যার আঁকা ছবি স্থান পেয়েছে, সেই বর্ষীয়ান শিল্পী এবার হাত লাগাচ্ছেন বেলেঘাটা(Beleghata)৩৩ পল্লির প্রতিমার রূপায়ণে।এবার ক্লাবের ২৫ বছর পূর্তি। থিম ‘তিন শর্ত তিন তিন’। মূল ডিজাইনার শিবশঙ্কর দাসের হাত ধরেই এই অপ্রত্যাশিত সহযোগিতা সম্ভব হয়েছে।
আরও পড়ুন: Janmashtami 2025: ভুল সময় পুজো করছেন না তো? এই মুহূর্তেই দেখে নিন জন্মাষ্টমীর সঠিক তিথি!
শিবশঙ্করের ভাষায়, বহু বছর ধরে চেষ্টা চললেও হালুই কখনও রাজি হননি। অবশেষে কয়েকদিন আগে কনসেপ্ট শুনে ও তাঁর আগের কাজ দেখে রাজি হয়ে যান তিনি। হাসপাতালে ভর্তি থাকা সত্ত্বেও নিজ হাতে এঁকে দিয়েছেন প্রতিমার সম্পূর্ণ নকশা, প্রতিমা থেকে মণ্ডপের ডান-বাম-উপর-নিচ, সবই।গণেশ হালুই(Ganesh Haloi) শুধু ভাবনায় থেমে থাকবেন না, সম্ভব হলে প্রতিমায় নিজ হাতে রঙও তুলতে পারেন। শারীরিক অসুস্থতা বাধা হয়ে দাঁড়াতে পারে ঠিকই, কিন্তু শিল্পীর দেওয়া স্কেচ নিয়েই এখন উচ্ছ্বসিত শিবশঙ্কর ও ৩৩ পল্লির সদস্যরা।
দুর্গাপুজোতে(Durga Puja) এর আগে কখনও যুক্ত না হলেও, এই সংযোগ যেন সময়ের দাবি ছিল। শিবশঙ্কর বলছেন “গোটা দুনিয়ার মিউজিয়ামে উনি জায়গা পেয়েছেন, অথচ বাংলার দুর্গাপুজোয় একবারও অংশ নেবেন না, তা কি হয়? যেমন রামানন্দ বন্দ্যোপাধ্যায়কে একসময় ঠাকুরপুকুর এস বি পার্কে যুক্ত করেছিলাম, তেমনই এবার গণেশবাবুর কাছে যাওয়া।”বেলেঘাটা(Beleghata) ৩৩ পল্লির পুজোয় তাই এ বছর শুধু শিল্প আর ভক্তির মিলনই হবে না, তৈরি হবে ইতিহাসও যেখানে নব্বইতে পা রাখা এক কিংবদন্তি প্রথমবারের মতো দুর্গা আঁকবেন কলকাতার জন্য।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
