Blue Whales :নীল তিমির নীরবতা! জলতলের অদৃশ্য বিপদের ইঙ্গিত

oftbeat অফবিট

নিউজ পোল ব্যুরো: মানুষের কাছে গান মানে, সুর, তাল,ছন্দ, আবেগ। কিন্তু সাগরের(Ocean) গভীরে, নীল তিমির(Blue whales)গান হল বেঁচে থাকার ভাষা। গুঞ্জন, ক্লিক ও হুইসেলের জটিল মিশ্রণ, যা ১০ কিলোমিটার দূর থেকেও শোনা যায়। এই সুর শুধু মিলন বা অভিবাসনের পথনির্দেশে নয়, বরং সমুদ্রজীবনের এক গুরুত্বপূর্ণ তথ্য বিনিময়ের মাধ্যম।

আরও পড়ুন: Janmashtami 2025: ভুল সময় পুজো করছেন না তো? এই মুহূর্তেই দেখে নিন জন্মাষ্টমীর সঠিক তিথি!

বিজ্ঞানীদের কাছে এই জটিল সুর যেন তিমির (Blue whales) আচরণের খোলা জানালা। স্বরের তীব্রতা ও ফ্রিকোয়েন্সি খাদ্যের প্রাচুর্যসহ নানা তথ্যের সঙ্কেত দেয়।তবে সাম্প্রতিক এক গবেষণায় মিলেছে উদ্বেগজনক তথ্য। ক্যালিফোর্নিয়ার মন্টেরে বে অ্যাকোয়ারিয়াম রিসার্চ ইনস্টিটিউটের পর্যবেক্ষণে দেখা গেছে, নির্দিষ্ট সময়ে নীল তিমি(Blue whales)হঠাৎ গান বন্ধ করে দিচ্ছে। এই নীরবতা হয়তো জলবায়ু পরিবর্তন(Climate Change), খাদ্যের অভাব বা সাগরের শব্দদূষণের কারণে ঘটছে। বিশেষজ্ঞদের মতে, তিমির সুর হারিয়ে যাওয়া মানে সাগরের জীববৈচিত্র্যে অদৃশ্য পরিবর্তন শুরু হওয়া।

তিমির(Blue whales) গান শুধুই সৌন্দর্যের নয় এটি সমুদ্রের স্বাস্থ্য পরীক্ষার এক প্রাকৃতিক সূচক। যদি তারা নীরব হয়ে যায়, তবে তা সমুদ্রের জীবনচক্রের অস্থিরতার স্পষ্ট ইঙ্গিত। এই নীরবতা উপেক্ষা করলে ভবিষ্যতে সামুদ্রিক জীববৈচিত্র্য এবং মানুষের জীবনও বিপদের মুখে পড়তে পারে।সমুদ্রের সুর বদলে গেলে তা কেবল জলতলের প্রাণীদের নয়, বরং পৃথিবীর পরিবেশেরও পরিবর্তনের বার্তা দেয়। তাই নীল তিমির নীরবতা আমাদের জন্য এক জাগ্রত আহ্বান—সমুদ্র ও তার বাসিন্দাদের রক্ষায় এখনই পদক্ষেপ নিতে হবে। কারণ, সাগরের সুর হারিয়ে গেলে, হারাবে আমাদের নীল গ্রহের হৃদস্পন্দনও।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole