নিউজ পোল ব্যুরো: ফাঁকা রয়েছে দেশের উপরাষ্ট্রপতির মত গুরুত্বপূর্ণ পদ। ইতিমধ্যেই উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিজ্ঞপ্তিও জারিও করেছে নির্বাচন কমিশন। জানিয়ে দেওয়া তারিখও। হাতে এক মাসেরও কম সময় বাকি। তবে এখনও জল্পনা জারি রয়েছে কে হবেন জগদীপ ধনখড়ের আসনে। বিজেপি তাদের দেওয়া প্রার্থী চূড়ান্ত করার জন্য পুরোদমে কাজ শুরু করেছে এবং দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা এবং বিহারের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু করেছে। এই জল্পনা আবহেই উপরাষ্ট্রপতি হিসেবে ভেসে আসছে একাধিক নাম।
সূত্রের খবর ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন, গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত, কর্ণাটকের রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট, সিকিমের রাজ্যপাল ওম মাথুর এবং জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাও রয়েছেন। সূত্র জানিয়েছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) আদর্শবিদ শেষাদ্রি চারির নামও আলোচনার মধ্যে রয়েছে। এছাড়াও, আসন্ন বিহার নির্বাচনের কথা বিবেচনা করে বর্তমান রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশকে মনোনীত প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। যদিও বিজেপি নেতারা আগেই স্পষ্ট করে দিয়েছিলেন যে পরবর্তী উপরাষ্ট্রপতি তাদের দল থেকে হবেন এবং দলের এবং আরএসএসের আদর্শের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত এমন কেউই গুরুত্বপূর্ণ পদে বসবেন। সূত্রের আরও খবর গত এক মাসে বেশ কয়েকজন রাজ্যপাল এবং লেফটেন্যান্ট গভর্নর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে দেখা করেছেন।
সূত্র জানিয়েছে, উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ-র সাফল্য সত্ত্বেও, বিজেপি আগামী সপ্তাহে তাদের শীর্ষ নেতা এবং নিকটতম মিত্রদের নিয়ে একটি বিশাল বৈঠকের পরিকল্পনা করছে। শুধু তাই নয় আগামীকাল রবিবার বিজেপি নয়াদিল্লিতে দলীয় সদর দপ্তরে তাদের সংসদীয় বোর্ডের সভা করতে পারে। সূত্রের খবর সেই বৈঠকে উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নিয়ে আলোচনা করা হতে পারে। জরুরি এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অন্যান্য সংসদীয় বোর্ডের সদস্যরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
