নিউজ পোল ব্যুরো: পাকিস্তানের(Pakistan) ইতিহাসে সেনাপ্রধান মানেই কেবল সীমান্তরক্ষী নয়, বরং রাজনীতির কেন্দ্রবিন্দু। আয়ুব খান, ইয়াহিয়া খান কিংবা পারভেজ মুশারফ সবাই সেনাবাহিনীর পোশাক পরে ক্ষমতায় এসে বসেছেন একনায়কতন্ত্রের সিংহাসনে। তাই বর্তমান সেনাপ্রধান আসিম মুনিরকে(Asim Munir) ঘিরে রাষ্ট্রপতির আসনে বসার জল্পনা একেবারেই অবান্তর নয়।
সম্প্রতি বেলজিয়ামের ব্রাসেলসে পাকিস্তানের(Pakistan) এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুনির অবশ্য সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তার বক্তব্য, “আমার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা কোনওদিনই ছিল না, আজও নেই। আমি শুধু একজন সৈনিক, দেশরক্ষাই আমার একমাত্র লক্ষ্য।” তবে এই জল্পনার নেপথ্যে তিনি ভারতের ষড়যন্ত্র খুঁজে পাচ্ছেন। তার দাবি, ভারতীয় সংবাদমাধ্যমের একাংশ ইচ্ছাকৃতভাবে এমন খবর ছড়াচ্ছে, যাতে পাকিস্তানের(Pakistan) অভ্যন্তরে অশান্তি তৈরি হয়।
আরও পড়ুন : Vande Bharat Express: উৎসবের আগে সুখবর! চালু বন্দে ভারত
অন্যদিকে মুনিরের সাম্প্রতিক মন্তব্য প্রমাণ করছে যে তিনি শুধু সেনাপ্রধান নন, বরং কূটনৈতিক অবস্থান নির্ধারণেও সক্রিয় ভূমিকা নিচ্ছেন। তাঁর মতে, আমেরিকা ও চীনের মধ্যে ভারসাম্য বজায় রাখাই হবে পাকিস্তানের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য। এর মধ্যেই প্রশ্ন উঠছে—যদি রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা না-ই থাকে, তবে কেন বারবার বিদেশনীতি ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে ‘রাষ্ট্রপ্রধানসুলভ’ মন্তব্য করছেন তিনি?
পাকিস্তানের(Pakistan)অতীত অভিজ্ঞতা বলছে, সেনাপ্রধানরা প্রকাশ্যে প্রথমে রাজনীতি থেকে দূরত্ব বজায় রাখার কথা বলেছেন, কিন্তু পরবর্তীতে গদিতেই বসেছেন। তাই আসিম মুনিরের(Asim Munir) অস্বীকারে অনেকে আন্তরিকতা খুঁজে পাচ্ছেন না। দেশ যখন রাজনৈতিক ও অর্থনৈতিক সঙ্কটে, তখন সেনাবাহিনীর হাতে আরও ক্ষমতা আসা শুধু সময়ের অপেক্ষা এমন আশঙ্কা আরও একবার মাথাচাড়া দিচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
