নিউজ পোল ব্যুরো: উৎসবের মরশুমে ভ্রমণকারীদের জন্য এক বিশেষ সুখবর দিল ভারতীয় রেল। এবার হাওড়া(Howrah) থেকে জামালপুর(Jamalpur) পর্যন্ত ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস(Vande Bharat Express)। শনিবার জামালপুর স্টেশনে(Jamalpur Station) নয়া এই ‘সেমি বুলেট ট্রেন’-এর উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন ওরফে লালন সিং, উপস্থিত ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীসহ অন্যান্য নেতারাও।এর আগে হাওড়া(Howrah) ভাগলপুর(Bhagalpur) হাওড়া রুটে বন্দে ভারত চলত। তবে যাত্রীদের সুবিধার কথা ভেবে এবার সেটিকে জামালপুর(Jamalpur) পর্যন্ত সম্প্রসারিত করা হল। ফলে উৎসবের ভিড়ের সময় বহু মানুষ আরও দ্রুত গন্তব্যে পৌঁছতে পারবেন।রেল সূত্রে খবর, নয়া এই বন্দে ভারত মাত্র ৬ ঘণ্টা ৩৫ মিনিটে ৪৪১ কিমি পথ অতিক্রম করবে। এটি হবে রুটের অন্যতম দ্রুততম ট্রেন।
আরও পড়ুন:Chia Seeds: চুলের ঘনত্ব থেকে ত্বকের জেল্লা সবই সম্ভব চিয়া সিডে
হাওড়া থেকে ট্রেন ছাড়বে সকাল ৭টা ৪৫ মিনিটে এবং দুপুর ২টো ১৫ মিনিটে পৌঁছবে জামালপুর। একই দিনে বিকেল ৩টা ৩০ মিনিটে জামালপুর(Jamalpur)থেকে ছাড়বে এবং রাত ১০টা ৫ মিনিটে পৌঁছবে হাওড়া(Howrah)। সপ্তাহে ছয়দিন চলবে এই ট্রেন, শুধু শুক্রবার(Friday) থাকবে না।মোট আটটি স্টেশনে থামবে এই বন্দে ভারত—ভাগলপুর(Bhagalpur), বরাহট(Barahat), মন্দার হিল(mandar Hill), হান্সদিয়া(Hansdiha), দুমকা(Dumka), রামপুরহাট (Rampurhat) ও বোলপুর শান্তিনিকেতন(Bolpur Santiniketan) সহ আরও একটি স্টেশন(Station)।দেশের অন্যতম প্রিমিয়াম এই ট্রেনে যাত্রীরা এক্সিকিউটিভ চেয়ার কার ও এসি চেয়ার কার সুবিধা পাবেন। এক্সিকিউটিভ চেয়ারের ভাড়া ধরা হয়েছে ₹২,৩৩৫ এবং এসি চেয়ার কারের ভাড়া ₹১,২৯০।
বিশেষজ্ঞদের মতে, হাওড়া(Howrah)–জামালপুর বন্দে ভারত(Jamalpur Vande Bharat Express)চালু হওয়ায় শুধু যাত্রীদের ভ্রমণ সহজ হবে না, বরং আঞ্চলিক অর্থনীতি ও পর্যটনেও ইতিবাচক প্রভাব ফেলবে। উৎসবের আগে বাড়ি ফেরা থেকে শুরু করে কর্মসূত্রে যাতায়াত সবক্ষেত্রেই এই ট্রেন হতে চলেছে ভরসার সঙ্গী।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
