নিউজ পোল ব্যুরো: দেশরক্ষার শপথ নিয়ে এনডিএ(NDA) বা আইএমএ (IMA)-র মতো শীর্ষ সামরিক প্রতিষ্ঠানে যোগ দেন অসংখ্য তরুণ। তাঁদের লক্ষ্য ছিল সেনা অফিসার হয়ে দেশের সেবা করা। কিন্তু প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা ও শারীরিক আঘাতের কারণে বহু ক্যাডেটকে(Cadets) মাঝপথেই চিকিৎসাজনিত কারণে বিদায় নিতে হয়েছে। আর সেখানেই শুরু হয়েছে তাদের জীবনের আসল লড়াই।সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্ট(Supreme Court) এই বিষয়টি নিজে থেকেই (Suo Motu) নজরে নিয়েছে। বিচারপতি বি.ভি. নাগারথ্না(B.V. Nagarathna) এবং আর. মহাদেবনের(R. Mahadevan) আগামী সোমবার অর্থাৎ ১৮ অগস্ট, ২০২৫ এই মামলার শুনানি করবেন।
আরও পড়ুন: Vande Bharat Express: উৎসবের আগে সুখবর! চালু বন্দে ভারত
সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, ১৯৮৫ সাল থেকে এখনও পর্যন্ত প্রায় ৫০০ ক্যাডেট চিকিৎসাজনিত কারণে অব্যাহতি পেয়েছেন। শুধু এনডিএ(NDA)-তেই ২০২১ থেকে জুলাই ২০২৫-এর মধ্যে অন্তত ২০ জন ক্যাডেট(Cadets)অক্ষম হয়ে বিদায় নিতে বাধ্য হয়েছেন।সবচেয়ে বড় সমস্যা হল, এই ক্যাডেটরা(Cadets) এক্স-সার্ভিসম্যান (ESM) মর্যাদা পান না। ফলে তাঁরা প্রতিরক্ষা মন্ত্রকের ECHS- এর আওতায় বিনামূল্যে চিকিৎসা করানোর সুযোগ থেকেও বঞ্চিত। অথচ একই পরিস্থিতিতে থাকা সৈনিকরা এই মর্যাদা পান এবং বিনামূল্যে চিকিৎসার অধিকারী হন।
বর্তমানে এই ক্যাডেটদের হাতে ভরসা মাত্র মাসিক সর্বোচ্চ ₹৪০,০০০ টাকার এক্স-গ্রেশিয়া ভাতা, যা প্রতিবন্ধিতার মাত্রা অনুযায়ী দেওয়া হয়। কিন্তু বাস্তবে চিকিৎসা খরচ, ওষুধপত্র, থেরাপি ও জীবনযাত্রার ব্যয় সামলাতে এই ভাতা কমতি।সুপ্রিম কোর্টের(Supreme Court) হস্তক্ষেপ তাঁদের জীবনে আশার আলো জাগিয়েছে। এখন প্রশ্ন উঠছে যাঁরা দেশের সেবা করতে গিয়ে অক্ষম হয়েছেন, তাদের কি দেশের পক্ষ থেকে পূর্ণ সম্মান ও দায়িত্ব পাওয়া উচিত নয়?
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
