Chia Seeds: চুলের ঘনত্ব থেকে ত্বকের জেল্লা সবই সম্ভব চিয়া সিডে

অফবিট রূপচর্চা লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: চুলের স্বাস্থ্য ও ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে আমরা নানা রকম প্রোডাক্ট(Product) ব্যবহার করি। কিন্তু প্রকৃতির কাছে লুকিয়ে আছে এমন এক সুপারফুড, যা ভেতর থেকে শরীরকে পুষ্টি দিয়ে সৌন্দর্য ফিরিয়ে আনতে পারে তা হল চিয়া সিড(Chia Seeds)। ছোট আকার হলেও পুষ্টিগুণে একেবারে ভরপুর। এই বীজে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যালসিয়াম, আয়রন ও জিঙ্ক, যা চুল(Hair) ও ত্বকের(Skin) জন্য বিশেষ উপকারী।চুল পড়া অনেক সময় প্রোটিন ও আয়রনের ঘাটতির কারণে হয়। চিয়া সিডে(Chia Seeds) থাকা উচ্চমানের প্রোটিন ও আয়রন চুলের গোড়া মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। এছাড়া ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, ফলে চুল আরও স্বাস্থ্যকর হয়।ত্বকের(Skin)উজ্জ্বলতা হারানোর অন্যতম কারণ হলো অকালে বয়সের ছাপ ও ডিহাইড্রেশন।

আরও পড়ুন: Skin Care: পুজোর আগে ত্বক উজ্জ্বল করতে খেতেই হবে এই ৩টি স্মুদি

চিয়া সিডে(Chia Seeds)থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ফ্রি র‍্যাডিক্যাল ক্ষতি থেকে রক্ষা করে, সূক্ষ্ম রেখা ও বলিরেখা কমাতে সাহায্য করে। এছাড়া এতে থাকা ফ্যাটি অ্যাসিড ত্বককে গভীরভাবে ময়েশ্চারাইজ করে, ফলে ত্বক হয় নরম ও উজ্জ্বল।চিয়া সিড(Chia Seeds)কাঁচা বা ভিজিয়ে খাওয়া যায়। সারারাত জলে বা দুধে ভিজিয়ে রেখে সকালে স্মুদি, দই বা স্যালাদের সঙ্গে খেলে শরীরে সহজে পুষ্টি পাওয়া যায়। এছাড়াও ওটস, জুস বা ডিটক্স ওয়াটারেও চিয়া সিড(Chia Seeds) মিশিয়ে খাওয়া যেতে পারে।

যাদের এলার্জি বা পাচনতন্ত্রে সমস্যা আছে, তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে চিয়া সিড(Chia Seeds) খাদ্যতালিকায় যুক্ত করুন। অতিরিক্ত খেলে হজমে সমস্যা হতে পারে, তাই পরিমিত পরিমাণে গ্রহণ করা জরুরি।প্রকৃতির এই উপহার নিয়মিত খাবারের তালিকায় রাখলে চুল ও ত্বকের যত্নে রাসায়নিক নয়, মিলবে প্রাকৃতিক সমাধান।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole