Puja Decoration : পুজোয় ঠাকুরঘর সাজানোর সহজ টিপস: রঙ থেকে আলপনা, জানুন কীভাবে বদলাবেন ঘরের ভোল

oftbeat অন্যান্য অফবিট

সঙ্গীতা ঘোড়ুই : শারদ উৎসব মানেই নতুন জামাকাপড়, ঘরের অন্দরসজ্জা আর আত্মীয়স্বজনের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া। (Puja decoration, Festive vibes) এই সময় শুধু নিজের সাজ নয়, বাড়ির প্রতিটি কোণকেও নতুন রূপে সাজিয়ে তোলার পরিকল্পনা চলে। আর সেই তালিকায় বিশেষ গুরুত্ব দেওয়া উচিত বাড়ির ঠাকুরঘরকে। কারণ এই স্থানেই চারদিন ধরে দেবদেবীর আরাধনা হবে। তাই পুজোর আগে কয়েকটি ছোট্ট পরিবর্তনেই আপনার ঠাকুরঘর হয়ে উঠতে পারে আরও আকর্ষণীয়।

আরও পড়ুন: AI Jobs : কাজ কাড়বে না, বরং কাজ দেবে এআই! চ্যাটজিপিটির ঘোষণা নতুন প্ল্যাটফর্মের

প্রথমেই রঙের কথা বলা যাক। (Home temple makeover) সম্ভব হলে পুজোর আগে ঠাকুরঘরের দেওয়ালে নতুন রঙ করিয়ে নিন। হালকা ও উজ্জ্বল রঙ বেছে নিলে ছোট জায়গার ঠাকুরঘরও অনেকটা বড় এবং প্রাণবন্ত দেখাবে।

এরপর আসি সিংহাসনের কথায়। যদি আপনার ঠাকুরঘরের সিংহাসনটি পুরনো হয়ে যায়, তবে সেটি পালিশ করিয়ে নিন বা নতুন ওয়ালপেপার (Wall decor, Wallpaper design) দিয়ে সাজিয়ে তুলুন। এতে পুরো ঘরের ভোলই বদলে যাবে। চাইলে সিংহাসনের সামনে ছোট মাদুর বা কাপড়ের পাটি বিছিয়েও (Traditional touch) আনতে পারেন আলাদা মাত্রা।

পুজোর বিশেষ দিনে ঠাকুরঘরে আলপনা বা রঙ্গোলি (Alpona, Rangoli art) আঁকার রীতি অনেকেই মানেন। প্রবেশপথে রঙিন আলপনা দিলে ভেতরে পা রাখতেই একেবারে পুজোর আবহ অনুভূত হবে। বিভিন্ন রঙ দিয়ে তৈরি করা রঙ্গোলিও দিতে পারেন, যা শুধু সৌন্দর্যই বাড়াবে না, অতিথিদের চোখেও লাগবে দারুণ।

দেবদেবীর সাজসজ্জাতেও (Puja accessories, Idol decoration) নতুনত্ব আনুন। পুজোর সময় তাদের জন্য নতুন পোশাক, বিছানা ও সাজসজ্জার সরঞ্জাম কিনতে পারেন। সঙ্গে রাখুন তাজা ফুলের মালা। এতে আপনার ঠাকুরঘরে সৌন্দর্য ও পবিত্রতা দুই-ই বজায় থাকবে।

সবশেষে পরিবেশের দিকে খেয়াল রাখুন। প্রতিদিন ধূপ, ধুনো ও সুগন্ধি মোমবাতি জ্বালালে (Positive energy, Spiritual ambience) ঠাকুরঘর শুধু পুজোর আবহেই ভরে উঠবে না, বাড়ির চারপাশেও ইতিবাচক শক্তি ছড়াবে। এই কয়েকটি ছোট টিপস মানলেই আপনার ঠাকুরঘর হয়ে উঠবে পুজোর আসল কেন্দ্রবিন্দু, যা এনে দেবে এক অন্যরকম আনন্দ ও শান্তির ছোঁয়া।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole