Kitchen Tips: দীর্ঘ ব্যবহারে স্টিলের পাত্র তামাটে হয়ে গেলে কী করবেন, সহজ ঘরোয়া উপায়ে মিলবে নতুনের মতো উজ্জ্বলতা

Life style oftbeat অফবিট লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: রান্নাঘরের নিত্যসঙ্গী স্টেনলেস স্টিলের পাত্র কখনও ঝকঝকে রূপে নজর কাড়ে, আবার কখনও তার গায়ে জমে থাকা সোনালি বা তামাটে দাগ সৌন্দর্য নষ্ট করে দেয়। দীর্ঘ দিন ব্যবহার, অতিরিক্ত আঁচে রান্না এবং নিয়মিত উচ্চ তাপমাত্রার সংস্পর্শে স্টিলের পাত্রের বাইরের সুরক্ষাবলয় ক্ষতিগ্রস্ত হয়। এই সুরক্ষাবলয়ের মূল উপাদান ক্রোমিয়াম, যা পাত্রকে মরচে থেকে বাঁচায়। কিন্তু যখন সেটি পুড়ে কালচে বা খয়েরি দাগ ফেলে, তখন পরিষ্কার করা যথেষ্ট কঠিন হয়ে দাঁড়ায়। এই সমস্যা দূর করতে কিছু সহজ কিচেন টিপস্ (Kitchen Tips) কাজে আসতে পারে।

আরও পড়ুন:Sakib khan: শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে বলিউডে চর্চা, অমিতাভের সেটে টিমের উপস্থিতি কি ইঙ্গিত দিচ্ছে নতুন সম্ভাবনার?

স্টিলের পাত্রে দাগ পড়া রোধ করতে প্রথমেই প্রয়োজন তাপমাত্রা নিয়ন্ত্রণ। অতিরিক্ত আঁচে রান্না করলে শুধু খাবার পুড়ে যায় না, পাত্রের নিচের অংশও তামাটে হয়ে যায়। তাই আগুন মাঝারি রাখলে পাত্রের আয়ু যেমন বাড়ে, দাগ পড়ার সমস্যাও কমে। কিন্তু একবার দাগ পড়ে গেলে কী করবেন? সেক্ষেত্রে কার্যকর এক ঘরোয়া উপায় হল বেকিং সোডা। পাত্রের তামাটে দাগের উপর পর্যাপ্ত পরিমাণ বেকিং সোডা ছড়িয়ে দিন, তারপর ভেজা ছোবড়া দিয়ে ঘষে ধুয়ে ফেলুন। কয়েক মিনিটেই উঠে যাবে দাগ, উজ্জ্বলতা ফিরে আসবে আগের মতো। অনেকেই এই পদ্ধতিকে অন্যতম গুরুত্বপূর্ণ কিচেন টিপস্ (Kitchen Tips) হিসেবে মনে করেন।

আরও একটি কার্যকর সমাধান হল সাদা ভিনিগার। এতে থাকা অ্যাসিড দাগ গলিয়ে ফেলতে বিশেষ ভূমিকা নেয়। পাত্রে সমপরিমাণ জল এবং ভিনিগার ঢেলে সারা রাত ভিজিয়ে রেখে দিন। সকালে হালকা ঘষেই উঠে যাবে জেদি বাদামি আস্তরণ। নিয়মিত এই পদ্ধতি অনুসরণ করলে পাত্র পরিষ্কার থাকবে, তামাটে দাগের সমস্যা আর ঘন ঘন দেখা দেবে না। রান্নাঘরের পরিচ্ছন্নতায় ভিনিগারকে তাই অনেকেই সেরা কিচেন টিপস্ (Kitchen Tips) হিসেবে মানেন। রান্নাঘরের সৌন্দর্য অনেকটাই নির্ভর করে ব্যবহৃত বাসনের পরিচ্ছন্নতার উপর। স্টিলের পাত্র ঝকঝকে থাকলে শুধু রান্নার মনও ভাল থাকে না, রান্নাঘরও দেখায় সুশৃঙ্খল। তাই এই সহজ কিচেন টিপস্ (Kitchen Tips) মেনে চললেই দীর্ঘ ব্যবহারের ফলে তৈরি হওয়া তামাটে দাগ আর চিন্তার কারণ হয়ে থাকবে না।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole