SIR Controversy India:বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় বড়সড় গলদ,ভোটার তালিকা থেকে অদৃশ্য এক বিধানসভা কেন্দ্র!

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া (SIR Controversy India) ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্কে এবার নতুন চাঞ্চল্য। গোটা দেশ যখন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে উত্তাল, ঠিক তখনই সামনে এল বিস্ফোরক ঘটনা—ভোটার তালিকা থেকে উধাও হয়ে গিয়েছে একটি সম্পূর্ণ বিধানসভা কেন্দ্র!

আরও পড়ুন:https://thenewspole.com/2025/08/17/kharge-attacks-modi-rss-independence-day-voter-rights-yatra/

সংসদ থেকে রাস্তাঘাট, সর্বত্রই এখন বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া (SIR) বিতর্কের আঁচ। বিরোধী রাজনৈতিক দলগুলি একের পর এক আক্রমণ শানাচ্ছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। এই আবহে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট বার্তা দেন—“নির্বাচন কমিশনের কাঁধে বন্দুক রেখে ভারতের ভোটারদের নিশানা করা হচ্ছে। কমিশনকে কেন্দ্র করে অকারণ রাজনীতি চলছে। আমরা কোনও ভেদাভেদ না করে নির্ভীকভাবে ধনী-দরিদ্র, মহিলা-যুবা-প্রবীণ, প্রত্যেক ধর্মের ও প্রত্যেক শ্রেণির ভোটারের পাশে দাঁড়িয়েছি, ভবিষ্যতেও দাঁড়াব।”

কিন্তু বিরোধীদের আক্রমণ থামছে না। পশ্চিমবঙ্গের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ক্ষোভ উগরে বলেন—
“আমরা আগেই সতর্ক করেছিলাম। আমাদের নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দিল্লিতে আমাদের সাংসদরা বারবার কমিশনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আজকের ঘটনাই প্রমাণ করছে, বাংলার শক্তি ও প্রতিবাদের প্রভাব কতটা।”

অন্যদিকে বিজেপির তরফে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য পাল্টা অভিযোগে সরব। তাঁর কথায়—
“আমি কমিশনের প্রতিনিধি নই, তবে আমাদের অবস্থান পরিষ্কার—তৃণমূল কংগ্রেস বাংলাদেশি, জেহাদি, রোহিঙ্গা, মৃত ভোটার ও ভুয়ো নাম তালিকায় রাখতে চাইছে। আমরা চাই আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গবাসী একটি ত্রুটিমুক্ত ভোটার তালিকা পাক, কমিশনের তত্ত্বাবধানে।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এই রাজনৈতিক দড়ি টানাটানির মধ্যেই ‘আস্ত একটি বিধানসভা কেন্দ্র উধাও’ হয়ে যাওয়ার ঘটনা রীতিমতো আলোড়ন তুলেছে। বিরোধীদের দাবি, এর পিছনে রয়েছে গভীর ষড়যন্ত্র। তবে নির্বাচন কমিশনের দাবি, এটি নিছকই প্রযুক্তিগত ত্রুটি, যা সংশোধনের প্রক্রিয়ায় ধরা পড়েছে।

সব মিলিয়ে, বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া (SIR Controversy India) প্রক্রিয়াকে ঘিরে রাজনৈতিক তাপমাত্রা ক্রমশ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, এই বিতর্ক সামনের দিনে আরও বড় আকার নেবে, এবং কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্নও আরও জোরালো হবে।