নিউজ পোল ব্যুরো:৭৯তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Mallikarjun Kharge attacks Modi RSS) বক্তৃতাকে ঘিরে ফের শুরু হলো রাজনৈতিক বিতর্ক।রবিবার সাসারামে এক সমাবেশে দাঁড়িয়ে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে সরাসরি তোপ দাগলেন আরএসএস এবং প্রধানমন্ত্রীকে।
আরও পড়ুন:https://thenewspole.com/2025/08/17/modi-congress-constitution-debate-delhi-rally-rahul-yatra/
খাড়্গের অভিযোগ,স্বাধীনতা আন্দোলনের সময়ে আরএসএস কখনওই স্বাধীনতার পক্ষে ছিল না।তাঁর প্রশ্ন,-“স্বাধীনতার জন্য লড়াইয়ে আরএসএসের কতজন সদস্য কারাগারে গিয়েছিল!কারও ফাঁসি হয়েছিল কি!”একইসঙ্গে তিনি প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বলেন,-“আজ মোদি লালকেল্লা থেকে তাঁদের প্রশংসা করছেন।স্বাধীনতার জন্য যাঁরা প্রাণ দিয়েছেন,তাঁদের আত্মা এ কথা শুনে কী বলবেন!”
খাড়্গে (Mallikarjun Kharge attacks Modi RSS) আরও সতর্ক করে দেন,-বর্তমান সরকার গণতান্ত্রিক অধিকারকে ক্রমশ সংকুচিত করছে।তাঁর অভিযোগ,ভোটাধিকার,সংবিধান এবং মানুষের স্বাধীনতাই আজ হুমকির মুখে।“মোদীজি খুব বিপজ্জনক মানুষ।যদি তাঁকে ক্ষমতা থেকে সরানো না যায়,তবে দেশের ভোটাধিকার এবং সংবিধান কোনওটাই নিরাপদ থাকবে না,”স্পষ্ট ভাষায় বলেন তিনি।
একই মঞ্চে বক্তব্য রাখেন আরজেডি নেতা তেজস্বী যাদব।তাঁর অভিযোগ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নির্বাচন কমিশন যৌথভাবে ষড়যন্ত্র করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দিচ্ছে।তাঁর কথায়,-“বিহারের মানুষকে প্রতারিত করা হচ্ছে।মোদী বিহারের যুবকদের ভবিষ্যৎ ধ্বংস করতে চাইছেন।কিন্তু আমাদের রাজনীতি হল সকলকে কর্মসংস্থান দেওয়ার রাজনীতি।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এদিন কংগ্রেস বিহারের সাসারাম থেকে শুরু করে দিল তাদের বৃহৎ কর্মসূচি—‘ভোট অধিকার যাত্রা’।বিরোধী জোট মহাগঠবন্ধনের অভিযোগ,বর্তমানে চলমান বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া আসলে বৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে ছেঁটে ফেলার একটি পরিকল্পিত প্রচেষ্টা।তাই গণতন্ত্র ও ভোটাধিকারের সুরক্ষার দাবিতেই এই যাত্রা শুরু হয়েছে।
রাজনৈতিক মহলের মতে,স্বাধীনতা দিবসের বক্তৃতায় প্রধানমন্ত্রী মোদীর আরএসএস প্রশংসা এবং খাড়্গের এই বিস্ফোরক সমালোচনা আগামী দিনে জাতীয় রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলবে।
