India China Relation: নরম হচ্ছে ভারত-চিন সম্পর্ক, ট্রাম্পের শুল্ক বাণের মধ্যেই নয়াদিল্লিতে মোদীর সঙ্গে বৈঠক করবেন চিনের বিদেশমন্ত্রী

breakingnews দেশ

নিউজ পোল বাংলা: গালওয়াল সংঘর্ষের পর ভারত-চিন সম্পর্ক হয়েছিল অবনতি। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনারর উপস্থিতি নিয়ে দেখা দিয়েছিল জটিলতা। তবে সময়ের সঙ্গে সঙ্গে ভারত-চিন সম্পর্কের (India China Relation) বরফ গলেছে। সোমবার তিন দিনের ভারত সফরে আসছেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই(Wang Yi)। বৈঠক করবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S jaishankar) সঙ্গে। বিদেশ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী চিনের বিদেশমন্ত্রী মঙ্গলবার বিকেল ৫:৩০ মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর(PM Modi) সঙ্গে তার সরকারি বাসভবন ৭, লোক কল্যাণ মার্গে সাক্ষাৎ করবেন।

সূচী অনুসারে, ওয়াং ই সোমবার বিকেল ৪:১৫ মিনিটে দিল্লির বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে তিনি হায়দ্রাবাদ হাউসে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাথে সাক্ষাৎ করবেন। মঙ্গলবার, তিনি ভারত- চিন সীমান্ত প্রশ্নে বিশেষ প্রতিনিধিদের মধ্যে ২৪তম বৈঠকে অংশগ্রহণ করবেন। ভারতকে যখন ট্রাম্প শুল্কবাণে বিদ্ধ করে জর্জরিত করতে চাইছেন সেই আবহে চিনের বিদেশমন্ত্রীর ভারত সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। এটি হবে চিনের প্রথম উচ্চ পর্যায়ের সফর।

আরও পড়ুন: Jammu-Kashmir: উপত্যকা জুড়ে চলছে অভিযান, চিনা গ্রেনেড সহ জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় গ্রেফতার দুই লস্কর জঙ্গিগোষ্ঠীর সহযোগী

বুধবার সকাল ৯টায় ভারত সফর শেষ করে তিনি চিনের উদ্দেশ্যে রওনা হবেন। ২০২০ সালে পূর্ব লাদাখে অচলাবস্থার পর দুই দেশের মধ্যে চলমান সামরিক ও কূটনৈতিক আলোচনার মধ্যে তার এই সফরকে ভারত-চিন সম্পর্কের একটি বড় অগ্রগতি হিসেবে চিহ্নিত করা হচ্ছে। কারণ গালওয়ানে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ২০ জন ভারতীয় সেনার মৃত্যুকে ঘিরে সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পায় এবং দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটে। ওয়াং ই, চিনের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং সীমান্ত প্রশ্নে চিনের বিশেষ প্রতিনিধি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সাথেও আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole