নিউজ পোল ব্যুরো: উপেক্ষিত সমাজের আস্থায় আঘাত হেনে দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষা ক্ষেত্রে বিতর্ক তৈরি করেছে “Not Found Suitable (NFS)” ট্যাগ। এই ট্যাগ ব্যবহার করে দলিত ও আদিবাসী (SC/ST) শিক্ষকদের নিয়োগ ও পদোন্নতির সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে যা একেবারেই উচিত নয় । কমিটি স্বীকার করেছে যে এই বিতর্কিত প্রথা প্রচলিত রয়েছে এবং বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে “ভাল বিচারবোধ” প্রয়োগ করার আহ্বান জানিয়েছে।
সম্প্রতি দিল্লি(Delhi) বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়ার পর্যালোচনার প্রেক্ষিতে (SC/ST) কল্যাণ বিষয়ক সংসদীয় কমিটি এই পর্যবেক্ষণ করেছে। কমিটি জানায় -“দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে SC/ST শিক্ষকদের “NFS” ঘোষণা করা এক গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিজেপি সাংসদ ফগ্গন সিং কুলস্তে-র নেতৃত্বাধীন এই কমিটি স্পষ্ট জানায়- “যোগ্য ও প্রাপ্য প্রার্থীদের এইভাবে ‘অযোগ্য’ বলা শুধু অন্যায় নয়, তাদের মর্যাদা ও আত্মসম্মানেও আঘাত হানে।”
কমিটি আরও জানিয়েছে, বর্তমান সময়ে SC/ST সম্প্রদায়ের মধ্যে বহু যোগ্য শিক্ষক রয়েছেন, যারা উল্লেখযোগ্য শিক্ষাগত সাফল্যের অধিকারী। তাই তাদের বিচার করতে হবে একমাত্র শিক্ষাগত যোগ্যতা ও মেধার ভিত্তিতে, কোনও কঠোর ও অস্পষ্ট নিয়মের বেড়াজালে ফেলে নয়। এই প্রসঙ্গে সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, “NFS এখন নতুন মনুবাদ”, যা ব্যবহার করে দলিত-আদিবাসী-অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রার্থীদের নেতৃত্ব ও শিক্ষাক্ষেত্র থেকে দূরে রাখা হচ্ছে। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক তরজাও শুরু তুঙ্গে।
তবে সংসদীয় কমিটি স্পষ্ট বার্তা দিয়েছে SC/ST প্রার্থীদের আরও সুযোগ করে দিতে হবে এবং তাদের পেশাগত বিকাশে সহায়তা করতে হবে। উচ্চশিক্ষা ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করাই এখন সময়ের দাবি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
