Russia-Ukraine War: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিরতি প্রস্তাব এখনও বিশ বাঁও জলে

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: রাশিয়া ও ইউক্রেন (Russia-Ukraine War) যুদ্ধের শান্তি এখনও অধরা। ৩০ দিনের সাময়িক যুদ্ধ বিরতির প্রস্তাবে ইউক্রেন সাড়া দিয়েছে, কিন্তু এখন সিদ্ধান্ত নেওয়া রাশিয়ার। বল এখন তাদের মাঠে । বরং রাশিয়া তা কিছুটা প্রত্যাখ্যান করেছে, এবং যুদ্ধবিরতি বা শান্তিপ্রস্তাবে হরেক প্রশ্ন তুলে এনেছে ।

ইউরোপ ও কমনওয়েলথের শান্তি-রক্ষা প্রচেষ্টা । ২০২৫ সালের মার্চে, যুক্তরাজ্য আয়োজিত “London Summit” বা “Securing Our Future” সম্মেলনে ইউরোপীয় নেতারা “coalition of the willing” গঠন করেন। এর উদ্দেশ্য হলো ইউক্রেনকে স্থায়ী নিরাপত্তা দিতে একটি শান্তিরক্ষী বাহিনী গঠন করা, যাতে যুদ্ধবিরতির পর তা রক্ষা করা যায় । বিস্তারিত প্ল্যান ও পরিকল্পনা নিয়ে ৩০টির বেশি দেশ বিভিন্ন খাতে (স্থল, সমুদ্র, বায়ু, পুনর্গঠন) আলোচনায় যুক্ত হয় । এর সঙ্গে যুক্ত রয়েছে ইউরোপীয় নিজস্ব ঐক্য যা ন্যাটো (NATO) ভুক্ত দেশগুলির নিজস্ব শান্তির জন্য ১৯৪৪ থেকে ১৯৯৯ পর্যন্ত নেওয়া হয়েছে মোট ৩২ টি দেশকে। প্রথমে যা সাতটি ইউরোপীয় দেশ নিয়ে শুরু হয়েছিল। পরে আমেরিকার দেশগুলি যোগ দেয়। সবশেষে যোগ দেয় আইসল্যান্ড।

আরও পড়ুন: Chief Election Commissioner: নিশানায় প্রধান নির্বাচন কমিশনার! রাহুলের অভিযোগে তোলপাড়, ইমপিচমেন্ট ভাবনায় বিরোধী শিবির

অন্যদিকে, ফেব্রুয়ারি থেকে জুন ২০২৫ পর্যন্ত,উইমার গ্রুপ( Weimar+) গ্রুপ (ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, স্পেন, ইটালি, যুক্তরাজ্য এবং ইউরোপীয় কমিশন) একটি জোটভাবে ঘোষণা করে যে, ইউরোপ নিরাপত্তা ও শান্তির জন্য মার্কিন ছাড়াও নিজস্ব ভূমিকা নিতে প্রস্তুত। সবশেষে আলাস্কা সামিটে নিরাপত্তা গ্যারান্টি যে প্রস্তাব নেওয়া হয়েছে তার প্রক্রিয়াতে শান্তি দূর থাকার কথা নয়। ইউএস-বক্তা স্টিভ উইটকফ (witkoff) বলছেন, আলাস্কা সামিটে রাশিয়া প্রথমবারের মতো ইউক্রেনের জন্য NATO-সদৃশ নিরাপত্তা গ্যারান্টি গ্রহণে সম্মত হয়েছে বলেছিলেন। তবে বিষয়টি এখনও এতটাই আবছা ও ধোঁয়াশায় ঢাকা যে ইউক্রেন যদি ক্রমশ পুরো শান্তি প্রক্রিয়ার উপরেই আস্থা হারায় তাহলে তাকে অন্তত দোষ দেওয়া যায়না।

ইউরোপীয় নেতারা ও ইউক্রেন উভয়ই এ ধরনের নিরাপত্তা (Russia-Ukraine War) গ্যারান্টি চান, যদিও সম্ভাব্য ভূমি-হস্তান্তর নিয়ে সন্দেহ প্রকাশ করছেন । একইসঙ্গে ট্রাম্প এবং পুতিনেরআলাস্কা সাক্ষাৎ ও শান্তিচুক্তি আলোচনা । সাম্প্রতিক আলোচিত আলাস্কা বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট পুতিন (Trump-Putin) মূলত শান্তির কাঠামো নিয়ে আলোচনা করেছেন। কিন্তু চূড়ান্ত সমঝোতা হয়নি । বরং ট্রাম্প বিষয়টি রাশিয়ার কোর্টেই ছেড়ে রেখেছিলেন। ফলে আলোচনায় কল্যাণকর অগ্রগতি হয়েছে – একথা বলা গেলেও কোন কংক্রিট সমাধানের সুত্রে যে পৌঁছায়নি সেটা দিনের আলোর মতই স্পষ্ট। তবে এই আলাস্কা আলোচনাকে ত্রিমুখী (USA-Ukraine-Russia) দৃষ্টিতে একটি সম্ভাবনাময় পথ হিসেবে অবশ্যই দেখা যেতে পারে । রাশিয়ার পক্ষ থেকে প্রকাশ হয়েছে যে, তারা যুদ্ধবিরতির (Russia-Ukraine War) জন্য ইউক্রেনকে কিছু ভূ-খণ্ড (যেমন: ক্রিমিয়া, ক্রিমিয়া স্বীকৃতি, পূর্ব ইউক্রেইনে স্বায়ত্তশাসন) ছেড়ে দেওয়ার প্রস্তাব দিচ্ছে । পুতিনের শান্তির জন্য জমি (land-for-peace) প্রস্তাব বলে বিবেচনা করা যেতে পারে। তবে ইউক্রেন এই ধরনের প্রস্তাবে অসম্মতি প্রকাশ করেছে , কারণ এটি তাদের সার্বভৌমত্বের ভিত্তিকে নড়বড়ে করে দেবে। এবং একইসাথে পশ্চিমা বিশ্বে উদ্বেগ সৃষ্টি করেছে। শান্তি প্রচেষ্টার অনেক স্তর এবং নিঃসন্দেহে কতকগুলি জটিল প্রক্রিয়ার মীমাংসার উপর নির্ভরশীল। উভয় পক্ষের দাবির মধ্যে দ্বন্দ্ব, ইউরোপ ও আমেরিকার ভূমিকার ভারসাম্য বিঘ্নিত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়ার নয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole