MBBS: ডাক্তারি পড়ার স্বপ্নপূরণের  ঠিকানা  চিন

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: বড় হয়ে ডাক্তার  আমার স্বপ্ন থাকে অধিকাংশ ছেলেমেয়ের- ই।  ছোট থেকেই পড়াশোনা শুরু করে বহু ছাত্রছাত্রী। শুধু পড়ুয়ারাই নন, তাদের বাবা-মায়ের কাছেও এই স্বপ্ন কম গুরুত্বপূর্ণ নয়। কিন্তু বাস্তবটা হল, ডাক্তারি পড়াশোনা যেমন কঠিন, তেমনই অত্যন্ত ব্যয়বহুল। ফলে ভাল রেজাল্ট থাকা সত্ত্বেও অনেক পরিবার শেষ পর্যন্ত সন্তানকে ডাক্তার বানানোর স্বপ্ন পূরণ করতে পারেন না। ভারতে যেমন সরকারি কলেজে আসন সীমিত, তেমনই বেসরকারি কলেজে খরচ আকাশছোঁয়া।

আরও পড়ুন: MBBS Admission: ওবিসি মামলার জটিলতায় বিপাকে ছাত্রছাত্রী, থমকাল মেডিক্যাল ভর্তি

তবে খুব কম মানুষই জানেন যে, আমাদেরই পরিচিত প্রতিবেশী দেশ চিনে (China) অনেক কম খরচে এমবিবিএস পড়ার সুযোগ মেলে। এখানকার খরচ ভারতের তুলনায় প্রায় অর্ধেক। তাই আজকের দিনে বিদেশে সস্তায় ডাক্তারি পড়ার গন্তব্য হিসেবে দ্রুত জনপ্রিয় হচ্ছে চিন। ভারতে যেখানে এমবিবিএস পড়তে প্রায় ৬০ থেকে ৯০ লক্ষ টাকা খরচ হতে পারে, সেখানে চিনে একই কোর্স শেষ করতে লাগে মাত্র ৩০ থেকে ৫০ লক্ষ টাকা। এর মধ্যে টিউশন ফি ছাড়াও হোস্টেলে থাকা, খাওয়া-দাওয়া, এমনকি অন্যান্য খরচও অন্তর্ভুক্ত থাকে। অর্থাৎ তুলনামূলকভাবে অনেক কম টাকায় পুরো কোর্স শেষ করা সম্ভব।

অনেকে ভাবেন, চিনে পড়তে গেলে চিনা ভাষা জানা জরুরি। কিন্তু বাস্তবে তা নয়। কারণ চিনের অনেক নামী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ইংরেজি মাধ্যমে এমবিবিএস পড়ার ব্যবস্থা রয়েছে। ফলে ভারতসহ বিভিন্ন দেশের ইংরেজি জানা শিক্ষার্থীরা এখন ভরসা করে ভর্তি হচ্ছেন সেখানে। তাছাড়া অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলির থেকে স্কলারশিপ বা বৃত্তিও-ও মেলে, যা খরচ আরও কিছুটা কমিয়ে দেয়।

যোগ্যতা কী লাগবে?

চিনে এমবিবিএস পড়ার জন্য আবেদন করতে হলে শিক্ষার্থীর ন্যূনতম বয়স হতে হবে ১৭ বছর। দ্বাদশ শ্রেণিতে পদার্থবিদ্যা, রসায়ন ও জীববিজ্ঞান থাকা বাধ্যতামূলক এবং এই বিষয়গুলিতে অন্তত ৫০% নম্বর পেতে হবে। এর পাশাপাশি ভারতের পড়ুয়াদের জন্য NEET পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক। আবেদনকারীর সুস্থ-সবল হওয়ার প্রমাণস্বরূপ মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেটও লাগবে।

সব মিলিয়ে বলতে গেলে, চিন এখন চিকিৎসা শিক্ষার সস্তা ও সহজলভ্য এক বড় কেন্দ্র। যারা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছেন কিন্তু ভারতের উচ্চ খরচে পড়াশোনা করা সম্ভব হচ্ছে না, তাদের জন্য চিন হতে পারে দারুণ একটি বিকল্প।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole