নিউজ পোল ব্যুরো: চলতি বছরে যেন বৃষ্টি থামার নামই নেই। উল্টে জারি করা হচ্ছে বৃষ্টি নিয়ে সতর্কতা। নতুন করে নিম্নচাপের সম্ভাবনা বঙ্গোপসাগরে। যার জেরেই আগামী সপ্তাহজুড়েও বৃষ্টি হতে চলেছে দক্ষিণবঙ্গে। আজ রবিবারও ১১ জেলায় জারি করা হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। রবিবার পর্যন্ত হাওড়া, হুগলি ও কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। বৃষ্টি নিয়ে জারি হলুদ সতর্কতা (Heavy Rain Upate in WB)।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বঙ্গোপসাগরের ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন সাগরে তৈরি হয়েছে নতুন করে নিম্নচাপ সৃষ্টি হওয়ার পরিস্থিতি। তার জেরেই সোমবার পর্যন্ত কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। রবিবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা ও উপকূল এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি। রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা। সোমবারেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায়। মঙ্গলবারও চলবে বৃষ্টি। সেই সঙ্গেই সপ্তাহ জুড়েই বাংলায় চলবে হালাকা থেকে মাঝারি বৃষ্টি।
উত্তরবঙ্গেও দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং-এ প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। সব মিলিয়ে বৃষ্টির কাঁটা এখনই সরছে না বাংলার উপর থেকে। এই টানা বৃষ্টির মধ্যেই ডিভিসি ৩৩ হাজার ৫০০ কিউসেক হারে জল ছাড়ছে। তাতেই নতুন করে বাংলার একাধিক জেলা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। টানা বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা হলেও কম থাকবে দুই বাংলাতেই।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
