Kolkata Metro :ভাড়া নিয়ে বিতর্ক, নয়া মেট্রোতে যাত্রীদের পকেটে চাপ

কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: শুক্রবার উদ্বোধন হয়েছে কলকাতার(Kolkata) বহু প্রতীক্ষিত তিনটি মেট্রো রুট(Metro Route)। তার মধ্যেই হাওড়া(Howrah) থেকে সেক্টর ফাইভ(Sector V) পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোয় যাত্রী চলাচল শুরু হয়ে গিয়েছে। কিন্তু যাত্রীরা চমকে গিয়েছেন নতুন ভাড়ার তালিকা দেখে। পুরনো ব্লু লাইনের(Blue Line) তুলনায় এখানে ভাড়া অনেকটাই বেশি, বহু ক্ষেত্রেই দ্বিগুণ।

ব্লু লাইনে(Blue Line) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ৩২ কিলোমিটারের বেশি দূরত্ব পাড়ি দিতে ভাড়া মাত্র ২৫ টাকা। অথচ ইস্ট-ওয়েস্ট মেট্রোয় হাওড়া(Howrah) ময়দান(Maidan) থেকে সেক্টর ফাইভ(Sector V) ১৬.৫ কিলোমিটার হলেও ভাড়া দিতে হচ্ছে ৩০ টাকা। আগে যেখানে ১৫ ও ২৫ টাকার স্ল্যাব ছিল, নতুন ভাড়ার কাঠামোয় সেই স্ল্যাব তুলে দেওয়া হয়েছে। প্রথম দুই কিলোমিটার ভাড়া রাখা হয়েছে ৫ টাকা, এরপর ২ থেকে ৫ কিলোমিটার ১০ টাকা, ৫ থেকে ১০ কিলোমিটার ২০ টাকা এবং ১০ কিলোমিটার পেরোলেই সরাসরি ভাড়া হয়ে যাচ্ছে ৩০ টাকা। সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা। ফলে বিমানবন্দর থেকে নোয়াপাড়া মতো মাত্র সাত কিলোমিটার যাত্রার জন্যও যাত্রীদের দিতে হচ্ছে ২০ টাকা, আর বরানগর পর্যন্ত পৌঁছলে খরচ দাঁড়াচ্ছে ৩০ টাকা।এই পরিস্থিতি নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।

আরও পড়ুন:Idhika Paul: ইধিকা পাল কি কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবির নায়িকা?

একই শহরের মেট্রো(Metro) পরিষেবা, অথচ একেক রুটে একেক ভাড়া এটা কতটা যৌক্তিক তা নিয়ে ক্ষোভ বাড়ছে। অনেকের আশঙ্কা, আপাতত শুধু নতুন তিনটি রুটে এই বাড়তি ভাড়া থাকলেও খুব শিগগিরই ব্লু লাইনেও একই ভাড়ার স্ল্যাব চালু হতে পারে।তবে কর্তৃপক্ষের দাবি, মেট্রোর আয় বাড়ানো ছাড়া উপায় নেই। বর্তমানে ১০০ টাকা আয় করতে প্রায় ২৫০ টাকা খরচ হচ্ছে। ফলে অপারেশন রেশিও কমানোই মূল লক্ষ্য। ভাড়া না বাড়ালে ভালো পরিষেবা দেওয়া সম্ভব নয় বলেই জানানো হয়েছে। ব্লু লাইনের(Blue Line) ভাড়া শেষবার বেড়েছিল ২০১৯ সালের ডিসেম্বরে, তারপর আর বাড়েনি। তাই নতুন রুট চালুর সঙ্গে নতুন ভাড়ার কাঠামোও ঘোষণা করা হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole