নিউজ পোল ব্যুরো: এক অন্যরকম ভ্রমণের খোঁজকলকাতার(Kolkata) অলিতে-গলিতে লুকিয়ে আছে অনেক অচেনা গল্প। ভিড়ভাট্টার এই শহরে এমন কিছু জায়গা আছে, যেখানে ঢুকলেই মনে হবে আপনি যেন হঠাৎই পৌঁছে গেছেন দক্ষিণ ভারতে, জাপানে কিংবা রাজস্থানে। এই তিন জায়গা হল তিন মন্দির, যা ঠিক বাংলার প্রথাগত সংস্কৃতির সঙ্গে মিশে যায় না। বরং প্রতিটি স্থানেরই স্বাতন্ত্র্য রয়েছে। কোনও এক ছুটির দিনে বেরিয়ে পড়তে পারেন, এমন কোনও ঠিকানার উদ্দেশ্যে। ভিড়ে ঠাসা কলকাতার(Kolkata) ব্যস্ত গলি, তস্য গলির মধ্যে এমন জায়গাও আছে, জানলে অবাক হবেন।
আরও পড়ুন: Idhika Paul: ইধিকা পাল কি কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবির নায়িকা?
বৈকুণ্ঠনাথ মন্দির(Vaikunthanath Temple): গিরিশ পার্ক মেট্রো(Girish Park Metro) থেকে অল্প হাঁটাপথেই পৌঁছে যাবেন বৈকুণ্ঠনাথ মন্দিরে।

দক্ষিণী স্থাপত্যশৈলীতে তৈরি সুউচ্চ গোপুরম যেন দক্ষিণ ভারতের কোনও প্রাচীন মন্দিরের প্রতিচ্ছবি। মার্বেল খচিত অঙ্গন, স্তম্ভযুক্ত নাটমণ্ডপ, ধূপ-ধুনোর গন্ধ আর শ্রীদেবী-ভূদে⁷বী সমেত বৈকুণ্ঠদেবের গর্ভগৃহ সব মিলিয়ে শান্ত, আধ্যাত্মিক আবহ তৈরি করে।

সময়: ভোর ৫.৩০ – সকাল ১১টা, বিকেল ৪.১৫ – রাত ৮.৩০। অবস্থান: কালীকৃষ্ণ টেগোর স্ট্রিট, গণেশ টকিজের কাছে জাপানিজ টেম্পল(Japanese Temple): জনপ্রিয় ইকো পার্কের(Eco Park) ভেতরে ঢুকলেই এক অন্য জগৎ। যত্নে গড়া জাপানি বাগান, বাঁশঝাড়, লায়ন-ডগ প্রতিমা আর ঝরনার শব্দ সব মিলিয়ে একেবারে টোকিওর রোয়ানজি মনাস্ট্রির ছায়া। বুদ্ধমূর্তি, ধর্মচক্র, প্যাগোডা শৈলীর মন্দির ও জাপানি খাবারের স্বাদ এখানে প্রকৃতি ও আধ্যাত্মিকতা একসঙ্গে মিশে গেছে।সময়: দুপুর ১২টা – রাত ৮টা (মরসুমভেদে কিছুটা তফাত হয়)। অবস্থান: ইকো পার্ক, গেট নং ১।

জৈন মন্দির(Jain Temple): গৌরীবাড়ির কাছে শতাব্দীপ্রাচীন জৈন মন্দির যেন এক টুকরো রাজস্থান(Rajasthan)। শীতলনাথজির মন্দিরের রঙিন পাথর ও আয়নাখচিত স্থাপত্য মনে করিয়ে দেবে জয়সালমের শিশমহল। ফুলে ভরা বাগান, ঝরনা, স্বচ্ছ জলাশয় ও একাধিক শ্বেতপাথরের মন্দির সব মিলিয়ে এক মহিমান্বিত পরিবেশ। ১৮৬৭ সালে নির্মিত এই মন্দির আজও কলকাতার অন্যতম ঐতিহ্য।সময়: সকাল ৬টা – ১১টা, বিকেল ৩টে – ৭টা। অবস্থান: বদ্রিদাস টেম্পল স্ট্রিট, গৌরীবাড়ি এক বিকেলের ছোট্ট পরিকল্পনায় কলকাতার তিন ভিন্ন সংস্কৃতি ভ্রমণ করে আসতে পারেন। দক্ষিণ ভারত, জাপান(Japanese) আর রাজস্থান(Rajasthan) সবটাই এক শহরে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
