নিউজ পোল ব্যুরো:বিহারের পূর্ণিয়ায় কংগ্রেস সাংসদ এবং লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi Voter Rights Yatra) নেতৃত্বে চলা ‘ভোটার অধিকার যাত্রা’-য় রবিবার এমন এক ঘটনা ঘটল,যা ঘিরে ব্যাপক আলোড়ন শুরু হয়েছে।বাইক র্যালির মাঝেই আচমকা এক যুবক ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে এসে রাহুলের বাইক থামান এবং তাঁর গালে চুম্বন করেন।এই অভাবনীয় ঘটনায় মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে র্যালির মঞ্চে।প্রথমে বিস্মিত হয়ে পড়লেও,সঙ্গে সঙ্গেই কংগ্রেস কর্মী ও নিরাপত্তারক্ষীরা ওই যুবককে ধরে ফেলেন।লাল জামা পরা যুবককে রাহুলের কাছ থেকে সরিয়ে দেওয়া হয় এবং তাঁকে চড় কষানোও হয় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।ঘটনার ভিডিও সমাজমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়।ঘটনাটি ঘটেছিল আরারিয়া থেকে পূর্ণিয়ার উদ্দেশ্যে রাহুল ও আরজেডি নেতা তেজস্বী যাদবের নেতৃত্বে আয়োজিত বাইক র্যালির সময়।রাস্তাজুড়ে হাজারো কর্মী-সমর্থকের ভিড় ছিল।রাহুল ও তেজস্বীকে এক ঝলক দেখার জন্য রাস্তার দু’পাশেও সাধারণ মানুষ ভিড় জমিয়েছিলেন।ভিড়ের চাপেই বাইকের গতি ছিল খুব ধীর।সেই সুযোগেই ওই যুবক সরাসরি রাহুলের কাছে পৌঁছে যান।
আরও পড়ুন:https://thenewspole.com/2025/08/24/supreme-court-questions-governor-delaying-bills-president-duty/
ফলে প্রশ্ন উঠছে,এত ঘন নিরাপত্তার মধ্যে কীভাবে একজন অচেনা ব্যক্তি এভাবে রাহুলের সংস্পর্শে এলেন।বিরোধী শিবির ইতিমধ্যেই নিরাপত্তার ফাঁকফোকর নিয়ে কটাক্ষ শুরু করেছে।
রাহুল গান্ধীর (Rahul Gandhi Voter Rights Yatra) এই পদযাত্রা শুরু হয়েছিল ১৭ অগস্ট থেকে।‘ভোট চুরি’ এবং বিহারে ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ বা এসআইআর নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্কের আবহেই এই কর্মসূচির সূচনা করেন তিনি।তাঁর বার্তা স্পষ্ট—বিহারের মানুষের ভোট যেন কোনওভাবেই চুরি না হয়।শুধু কংগ্রেস নয়,বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র বিভিন্ন নেতানেত্রীরাও এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন।ষোল দিন ধরে চলা এই যাত্রার সমাপ্তি হবে আগামী ১ সেপ্টেম্বর,পাটনায়।প্রায় ১,৩০০ কিলোমিটার দীর্ঘ এই পথচলার মূল উদ্দেশ্য,বিহারের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়া।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
বিশেষজ্ঞদের মতে,আসন্ন নির্বাচনের আগে এটি বিরোধী শিবিরের একটি বড় প্রচার অভিযান।তবে এই পদযাত্রার রাজনৈতিক গুরুত্ব যতই হোক,রবিবারের চুম্বনকাণ্ড এখন গোটা কর্মসূচিকে ছাপিয়ে গিয়েছে।নিরাপত্তা ঘেরাটোপে থেকেও কীভাবে রাহুলের এত কাছে চলে এলেন একজন অচেনা যুবক,সেই প্রশ্ন এখন সর্বত্র।যদিও রাহুল নিজে এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি,তবে এই ঘটনাই যে তাঁর পদযাত্রায় নতুন মাত্রা যুক্ত করেছে,তা নিয়ে সংশয় নেই।
