INS Himgiri-Udaygiri: সমুদ্রের বুকে নতুন শক্তি! একসাথে কমিশন হল আইএনএস হিমগিরি ও উদয়গিরি

দেশ

নিউজ পোল ব্যুরো: ভারতের সমুদ্র সীমান্তে আজ ‘নৌ আত্মনির্ভরতার’ এক নতুন অধ্যায় রচিত হলো। পূর্ব নৌবহরে যুক্ত হল দুটি অত্যাধুনিক নীলগিরি-শ্রেণীর স্টিলথ ফ্রিগেট—আইএনএস হিমগিরি ও আইএনএস উদয়গিরি (INS Himgiri-Udaygiri)। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)-এর উপস্থিতিতে এক ঐতিহাসিক অনুষ্ঠানে এই দুটি ‘মেইড ইন ইন্ডিয়া’ (Made in India) যুদ্ধজাহাজ (Warship) কমিশন করা হয়েছে। দেশীয় প্রযুক্তিতে নির্মিত Project-17A-র অংশ এই যুদ্ধজাহাজদ্বয় (INS Himgiri-Udaygiri) ভারতীয় নৌবাহিনীর আধুনিকীকরণ ও শক্তি বৃদ্ধির ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ।

আরও পড়ুন: DK Shivakumar: “গান্ধী পরিবার আমার ঈশ্বর, আর কংগ্রেস আমার আত্মা”, বিতর্কে ফাঁসলেও দৃঢ় বার্তা শিবকুমারের

দুটি জাহাজই (INS Himgiri-Udaygiri) অত্যাধুনিক স্টিলথ ডিজাইন, উন্নত সেন্সর, শক্তিশালী অস্ত্র এবং সর্বোচ্চ সমুদ্র-তত্পরতাকে মাথায় রেখে তৈরি।
আইএনএস হিমগিরি নির্মাণ করেছে কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স
আইএনএস উদয়গিরি এসেছে মুম্বাইয়ের মাজাগাঁও ডক শিপবিল্ডার্স থেকে।

এই প্রথমবার দেশের দুই শীর্ষ শিপইয়ার্ড একইসঙ্গে দুটি বিশাল ফ্রিগেট কমিশন করল। ৭৫ শতাংশের বেশি দেশীয় উপাদান ব্যবহার করে তৈরি এই জাহাজগুলো আত্মনির্ভর ভারতের প্রতিরক্ষা শিল্পের বাস্তব প্রতিচ্ছবি।

প্রযুক্তি ও শক্তির অপূর্ব মেলবন্ধন:
উদয়গিরি: ১৪৯ মিটার লম্বা, ২৮ নট গতি, ৪৮টি বারাক-৮ ও ৮টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র, ২টি হেলিকপ্টার।
হিমগিরি: সমান ক্ষমতা সহ আরও একটি বাড়তি অস্ত্র—মারেচ টর্পেডো ডিকয় সিস্টেম।
উভয় ফ্রিগেটেই রয়েছে ভূমি থেকে ভূমি ও আকাশে আঘাত হানার উপযোগী সুপারসনিক ক্ষেপণাস্ত্র ও আধুনিক অস্ত্র ব্যবস্থা।

ভূরাজনৈতিক বার্তা: চীনের ‘স্ট্রিং অব পার্লস’ নীতির ছায়ায় ভারত মহাসাগরে তীব্র প্রতিযোগিতা দেখা দিচ্ছে। পাকিস্তানের গোয়াদর, শ্রীলঙ্কার হাম্বানটোটা, বাংলাদেশের চট্টগ্রাম ও জিবুতিতে চীনের উপস্থিতি ভারতের জন্য উদ্বেগের কারণ। এমন সময়, এই নীলগিরি শ্রেণীর ফ্রিগেট দুটি শুধু যুদ্ধজাহাজ নয়, বরং ভারতের কৌশলগত বার্তা, “আমরা প্রস্তুত!” ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারতের নৌ উপস্থিতি আরও জোরালো করতে, বাণিজ্যপথ রক্ষা করতে এবং আন্তর্জাতিক জলে বিশ্বাসযোগ্য প্রতিরক্ষা ক্ষমতা প্রদর্শন করতেই এগুলো ভারতের হাতিয়ার।